বিনোদন

আগামী সপ্তাহেই পরিণীতির বাগদান?

পরিণীতি ও তার বন্ধু বাগদান অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিণীতি ও তার বন্ধু বাগদান অনুষ্ঠানে উপস্থিত, তারা ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির পরিচিত নেতা ও সাংসদ রাঘব চাড্ডার বাগদান হতে চলেছে চলতি মাসের শুরুতেই। একটি সূত্রে এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। 

জানা গেছে দিল্লীতে হবে বাগদানের অনুষ্ঠান। পরিণীতি ইতোমধ্যেই পৌঁছে গেছেন দিল্লীতে। সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

সেই সূত্র বলেছেন, ‘তারা বাগদানের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আগামী সপ্তাহে দিল্লীতে বাগদান সারবেন তারা। শুরু থেকেই সম্পর্ক গোপন রেখেছেন তারা, সম্পর্কটাকে আরেক ধাপ এগিয়ে নেয়ার অনুষ্ঠানের বিষয়টিও গোপন রাখতে চাইছেন।’

সূত্রের বরাতে আরও জানা গেছে, অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও একদম কাছের কিছু বন্ধু উপস্থিত থাকবেন।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসও এখন ভারতে। ধারণা করা হচ্ছে পরিণীতির বাগদানে অংশ নেয়ার পরিকল্পনা করেই ভারতে এসেছেন তারা।

বাগদান শেষে লন্ডনে চলে যাবেন পরিণীতি। সেখানে তার একটি সিনেমার শুটিংয়ের কাজ শেষ করবেন।

গতমাসের শেষে পরিণীতি ও রাঘবের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পরে মুম্বাইয়ে পর পর দুটি ডিনার ডেটে যাওয়ার পরে। লন্ডনে একসঙ্গে পড়ালেখার সুবাদে তাদের মাঝে বন্ধুত্ব আগে থেকেই ছিল। তবে এতদিন তাদের মধ্যে এমন ঘনিষ্ঠতা দেখা যায়নি।

বিষয়:অভিনয় আম আদমি নিক জোনাস নেতা পরিণীতি চোপড়া প্রিয়াঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…