চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যালকোহলে রেহাই, এলএসডি-আইস বিষয়ে পরীমনির মামলা চলবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, আদালত
A A

অ্যালকোহল থেকে রেহাই পেলেও, এলএসডি ও আইস বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলবে।

এই মামলার কার্যক্রম বাতিল প্রশ্নে জারি করা রুল বৃহস্পতিবার পর্যবেক্ষণসহ নিষ্পত্তির রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। আদালতে আজ পরীমণির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ও শাহ মনজুরুল হক।

হাইকোর্টের রায়ের পর পরীমনির আইনজীবী বলেন, ‘অ্যালকোহলে লাইসেন্স থাকায় এবং জব্দ কৃত অ্যালকোহল যথাযথ মাত্রা থাকায় অ্যালকোহলের বিষয়টিতে বিচার হবে না। তবে এলএসডি ও আইস বিষয়ে বিচার চলবে।’

২০২১ সালের ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। পরদিন পরিমনির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার নথিতে উল্লেখ করা হয় যে, পরীমনির বাসা থেকে ক্রিস্টাল মেথ বা আইস, এলএসডি ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। এই মামলায় পরীমনিকে গ্রেপ্তারের পর বার বার রিমান্ডে নেয়ার বিষয়ে একপর্যায়ে রুল জারি করেন হাইকোর্ট। পরবর্তীতে বিচারিক আদালত পরীমনিকে এই মামলায় জামিন দিলে কারাগার থেকে ছাড়া পান পরীমনি।

একপর্যায়ে পরীমনির বিরুদ্ধে করা এই মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল প্রশ্নে রুল জারি করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ। পরবর্তী হাইকোর্টের জারি করা রুল ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়ে ওই সময় পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরীমনিহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT