চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ বছর পর হারানো সন্তান ফিরে পেলেন বাবা-মা

শ্যামল ভৌমিক শ্যামল ভৌমিক
১০:৪৩ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৫
- সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A
বাবা-মা হারানো সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছেন মা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভাব অনটনের সংসারে প্রতিবেশীর সাথে কাজে গিয়ে হারিয়ে যাওয়া কুড়িগ্রামের ৯ বছর বয়সী শিশু সাইফুল দীর্ঘ ২৮ বছর পর ফিললো বাবা-মায়ের বুকে। ছেলেকে কাছে পেয়ে দারুণ আনন্দিত পরিবারের লোকজন।

এদিকে ছেলেকে ফিরে পাবার খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখার জন্য শত শত মানুষের ভিড় জমে তাদের বাড়িতে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে নিজ বাড়ি কুড়িগ্রামে নিয়ে আসেন তার ভাই।

সাইফুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা গ্রামের আব্দুল লতিফ-আমেনা দম্পতির সন্তান। ৯ ভাই বোনের মধ্যে সাইফুল ৪ চতুর্থ।

খোঁজ নিয়ে জানা গেছে, সাইফুল ইসলামকে পাশ্ববর্তী গ্রামের এক নারীর সাথে ১৯৯৭ সালে চট্টগ্রামে অন্যের বাসায় কাজের উদ্দেশ্যে পাঠায় তার পরিবার। ট্রেনে যাওয়ার পথে স্টেশনে ট্রেন দাড়ালে সাইফুল ট্রেন থেকে নেমে পড়ে। সময় মতো ট্রেনে উঠতে না পারলে ট্রেনটি ছেড়ে চলে যায়। এরপর থেকে নিখোঁজ হয় সাইফুল। চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার ভাটিয়ারি রেল স্টেশন একটি চায়ের দোকানে আশ্রয় ও কাজ জোটে সাইফুলের, সেখানেই কেটে যায় ২৮টি বছর।

বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে reunited সন্তান, আবেগঘন মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ পরে গত সপ্তাহে নেফরা গ্রামের এক বাসিন্দার সাথে হঠাৎ কথায় সাইফুল জেলা-উপজেলার নাম বলতে না পারলেও বাবা-মা এবং গ্রামের নাম বলতে পারে। এভাবেই পরিবারের খোঁজ মেলে সাইফুলের। পরিচয় নিশ্চিত হবার পরে সাইফুলের বড় ভাই মাহফুজ রহমান গত বৃহস্পতিবার গিয়ে ভাটিয়ারি রেল স্টেশনে চায়ের দোকান থেকে শনিবার সাইফুলকে বাড়ি নিয়ে আসেন।

Reneta

সাইফুলের বড় ভাই মাহফুজার রহমান বলেন, গত সপ্তাহে সাইফুলের তথ্য পাই। এরপর সেই ঠিকানায় গিয়ে ভাইকে চিনতে পাই। এসময় ভাটিয়ারি রেল স্টেশনে চায়ের দোকানের মালিক মোস্তাকিন-এর সাথে যোগাযোগ করে সকল আনুষ্ঠানিকতা শেষে ভাইকে বাড়ি নিয়ে আসি। এতোদিন পরে ভাইকে ফেরত পাওয়ার অনুভূতির ভাষা প্রকাশ করার মতো নয়।

বাবা আব্দুল লতিফ বলেন, ছেলেকে দেখে আমি চিনতে পেরেছি। ছেলের জন্য নামাজ পড়েছি৷ আল্লাহর কাছে অনেক কেঁদেছি। এখন ছেলেকে পেয়ে খুশি হয়েছি।

মা আমেনা বেগম বলেন, সংসারে অভাব ছিল। ঠিকমতো খাবার জুটতো না। তখন ছেলেকে কাজের জন্য পাঠাই। কাজে গিয়ে ছেলে আমার হারিয়ে যায়। ছেলের জন্য অনেক কেঁদেছি। আজ সেই সন্তানকে ফিরে পেলাম।

উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি (সদস্য) আবুল কাশেম বলেন, সাইফুলকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। স্থানীয়ভাবে অনেকেই সাইফুলের খোঁজ করলেও পাওয়া যায়নি। দীর্ঘ দিন পর সেই সন্তানকে ফিরে ফেলো বাবা-মা। পরিবারটি খুবই অসহায়। সরকারি বেসরকারি ভাবে পরিবারটিকে সহযোগিতা করা প্রয়োজন।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, ২৮ বছর পরে সন্তানকে ফিরে পাওয়া সত্যি আনন্দের খবর। সাইফুলের জাতীয় পরিচয় পত্রসহ সার্বিক সহযোগিতা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উলিপুরগুনাইগাছ ইউনিয়নহারিয়ে যাওয়া সন্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT