চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃতদেহের ধর্ষণ বন্ধে মেয়েদের কবরে তালা দিচ্ছে বাবা-মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পাকিস্তানে নেক্রোফিলিয়া বা মৃতদেহের প্রতি জঘন্য ও বিকৃত রুচির যৌন আসক্তি বৃদ্ধি পেয়েছে। যার ফলে মৃত্যুর পর মেয়েদের কবরে তালা দিয়ে পাহারা দিচ্ছেন মৃতদের মা এবং বাবা।

শনিবার (২৯ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি টাইমস এর এক প্রতিবেদন সূত্রে এমন তথ্য প্রকাশ করে।

প্রকাশিত এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে নেক্রোফিলিয়া দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নারীদের কবরে তালা লাগানোর হৃদয় বিদারক দৃশ্য সমগ্র সমাজের লজ্জায় মাথা নত করার জন্য যথেষ্ট বলেও উল্লেখ করা হয়।

এছাড়াও প্রতিবেদনে বলা হয়, দেশটিতে প্রতি দু’ঘণ্টায় একজন করে নারী ধর্ষণ হচ্ছে।

এক নাস্তিক ‘দ্য কার্স অফ গড, হোয়াই আই লেফ্ট ইসলাম’ বইয়ের লেখক হারিস সুলতান এই ধরনের হীন কাজের জন্য কট্টরপন্থী ইসলামী মতাদর্শকে দায়ী করছেন।

সুলতান এক টুইট পোস্টে বলেন, পাকিস্তান এমন একটি পশুত্ব ও যৌন আসক্ত সমাজ তৈরি করেছে, যেখানে মায়েরা এখন তাদের মেয়েদের কবরে তালা লাগাচ্ছে, যাতে মেয়েদের দেহ ধর্ষিত না হয়।

Reneta

আরেক টুইটার ব্যবহারকারী সাজিদ ইউসুফ শাহ লিখেছেন, পাকিস্তানের তৈরি সামাজিক পরিবেশ একটি যৌন অভিযুক্ত এবং পশুত্ব সমাজের জন্ম দিয়েছে। যেখানে কিছু লোক তাদের মেয়ের কবরে তালা লাগিয়েছে, তাদের যৌন সহিংসতা থেকে রক্ষা করার জন্য।

২০১১ সালে করাচির উত্তর নাজিমাবাদ অঞ্চলে এক নেক্রোফিলিয়া মামলার রিপোর্টে দেখা যায়, রিজওয়ান নামের এক কবর পাহারাদার ৪৮ নারীর মৃতদেহকে ধর্ষণের কথা স্বীকার করে। পরে থাকে গ্রেফতার করা হয়। এছাড়াও একাধিকবার নারীদের দেহ কবর থেকে উঠানো হয় এবং ধর্ষণ করা হয় বলেও জানা যায়।

ন্যাশনাল কমিশন ফর হিউম্যান রাইটসের মতে, পাকিস্তানের ৪০ শতাংশেরও বেশি নারী তাদের জীবনে অন্তত একবার কোনো না কোনো সহিংসতার শিকার হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬

রোহিঙ্গা শিবিরে ১১শ’র বেশি স্বেচ্ছাসেবী শিক্ষক পাচ্ছেন প্রশিক্ষণ সনদ

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT