চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র জয়ন্তীতে চমকে দেবেন: ঢাকায় এসে বললেন পরম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, হালকা হাসি ও স্বাভাবিক মুখাবয়ব সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায় বেশ জনপ্রিয়। তিনি কাজ করেছেন বলিউডেও। বাংলাদেশেও অভিনেতা পরমের পরিচিতি কম নয়। সোমবার সন্ধ্যায় ঢাকার বনানীর রাস্তায় হোটেল থেকে নেমে গাড়িতে উঠছিলেন, ক্ষণিকের মধ্যে পরমকে দেখে জড়ো হয়ে যায় মানুষজন! 

এই পরিচিতির সুবাদে এদেশে পরমব্রত প্রথমে ‘ভয়ঙ্কর সুন্দর’ এবং পরে ‘ভূবন মাঝি’ এবং ‘আজবকারখানা’ নামে মোট তিনটি সিনেমা করেছেন। এছাড়া বিভিন্ন কাজে পরমের প্রায়ই ঢাকা আসা হয়। মাসখানেক আগেও এসেছিলেন। নিজের শহর কলকাতার মতো ঢাকার খাবার, টিভি চ্যানেল, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সড়কগুলো গড়গড় করে বলে দিতে পারেন ‘বাইশে শ্রাবণ’ সিনেমার এই অভিনেতা।

সোমবার সন্ধ্যায়র রাজধানীর সেরিনা হোটেলে তার সঙ্গে আলাপে বোঝা গেল ঢাকা শহর নিয়ে পরমের জানা শোনা বেশ ভালো। এখানকার শোবিজের খোঁজখবরও রাখেন তিনি।

কিন্তু এবার কী উদ্দেশ্যে ঢাকায় এলেন? চ্যানেল আই অনলাইনকে পরম পরিস্কার করে জানালেন না। শুধু বললেন, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর জন্য একটি কাজে এসেছি। সেটা জানতে ২৫ বৈশাখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার জন্য এ কাজটি নতুন অভিজ্ঞতার হতে যাচ্ছে।

তবে খোঁজ নিয়ে জানা যায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘বনের দীঘি’ নামে একটি ফটো স্টোরি কনটেন্ট নির্মিত হচ্ছে। যেখানে পরম হাজির হবেন রবীন্দ্রনাথের একটি উপনাস্যের মুখ্য চরিত্রে। রবীন্দ্র জয়ন্তীতে প্রকাশিত হবে কাজটি। যার মিডিয়া পার্টনার চ্যানেল আই।

এটিতে পরমের সঙ্গে থাকছেন বাংলাদেশের শ্রেয়া সেন, যিনি পেশায় পিজি হাসপাতালের চিকিৎসক, পাশাপাশি কবিতা চর্চা করেন।

Reneta

পরিচালনা করছেন আলোকচিত্রী ফওজিয়া জাহান। তিনি বলেন, আমার আর্ট এক্সপ্রেশনের মাধ্যম হচ্ছে ফটোগ্রাফি। অনেকদিন ধরে চাচ্ছিলাম রবীন্দ্রনাথের কাজের সঙ্গে নিজের কাজকে কীভাবে সংযুক্ত করা যায়। আমার বিশ্বাস, সবার জন্য খুবই ভিন্নভাবে রবীন্দ্রনাথের একটি কাজে ভিন্নভাবে তুলে ধরবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাপরমব্রতপরমব্রত চট্টোপাধ্যায়রবীন্দ্রনাথ ঠাকুরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT