বিনোদন

ভারত সেরা সিরিজ ‘পঞ্চায়েত’, কবে আসছে নতুন সিজন?

বাংলাদেশি নাটকের দৃশ্য, চরিত্ররা আশ্চর্য ও উদ্বিগ্ন, পাখি উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের এই দৃশ্যে বিভিন্ন চরিত্র আশ্চর্য ও উদ্বিগ্ন, পাখি উড়ছে, যা নাটকের উত্তেজনাপূর্ণ মুহূর্তের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সব জল্পনার অবসান। অবশেষে বিখ্যাত ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর সিজন থ্রি মুক্তির তারিখ ঘোষণা করল অ্যামাজন প্রাইম।

জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা সহ আরও একঝাঁক তারকা অভিনীত এই ওয়েব সিরিজ-এর তৃতীয় সিজন কবে আসছে, এ নিয়ে কদিন ধরেই দর্শকের উন্মাদনা তুঙ্গে! এবার আনুষ্ঠানিকভাবে সিরিজটির নতুন সিজন মুক্তির তারিখ জানা গেল।

চলতি মাসের ২৮ মে থেকে প্রাইমে দেখানো ‘পঞ্চায়েত সিজন ৩’। আবারও সকলের সামনে উঠে আসতে চলেছে ফুলেরা গ্রাম।

২ মে ‘পঞ্চায়েত থ্রি’-এর নির্মাতারা সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন সিজন থ্রি মুক্তির তারিখ। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনারা লাউ সরিয়েছেন, আমরা আপনাদের পুরস্কার আনলক করে দিলাম।’

৯ ডিসেম্বর, ২০২৩-এ ‘পঞ্চায়েত থ্রি’-এর ফার্স্ট লুক উন্মোচন করা হয়েছিল। এতে জিতেন্দ্র কুমারের চরিত্র অভিষেক ত্রিপাঠীকে তার আইকনিক বাইকে দেখা গিয়েছিল। দ্বিতীয় ছবিতে অশোক পাঠককে (বিনোদ) তার সঙ্গী, দুর্গেশ কুমার এবং বুল্লু কুমারের সঙ্গে দেখা গেছে।

ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত’-কে। এরআগে এই সিরিজটির দুটি সিজনই দর্শকমন জয় করেছে।

গতানুগতিক মুভি বা সিরিজ থেকে বেরিয়ে একটি অন্যরকম গল্পের কথা বলা হয়েছে এ সিরিজে। অভিনয়, গল্প, সংলাপ প্রত্যেক বিভাগেই দুর্দান্ত নৈপুণ্যের দ্বারা তৈরি করা হয়েছে এই সিরিজ।

সূত্র: ডেকান হেরাল্ড

বিষয়:অ্যামাজন প্রাইম ওয়েব সিরিজ পঞ্চায়েত সিনেমা সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…