জনপদ

পঞ্চগড় পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

পঞ্চগড়ের সংঘর্ষস্থলে পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ-বিএনপি সংঘর্ষ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে আব্দুর রশিদ আরেফিন নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

শনিবার বিকেলে দলটির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের  করলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় তাদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

বিএনপি নেতাকর্মীরা ইট  পাটকেল ছোড়ে জবাবে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করেছে, তাদের নেতাকর্মীদের মারধরও করেছে।

বিএনপি নেতারা জানান, পুলিশের টিয়ারশেল ও লাঠির আঘাতে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রশিদ আরেফিন গুরুতর আহত হন। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পুলিশের কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

বিষয়:পঞ্চগড় পুলিশ-বিএনপি সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…