চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় জোরপূর্বক অনাহারের শিকার ফিলিস্তিনিরা: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ৩০, মে ২০২৫
আন্তর্জাতিক
A A
ফিলিস্তিনে অসুস্থ শিশু শোয়ার অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: আলজাজিরা

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক শীর্ষ কর্মকর্তা টম ফ্লেচার বলেছেন, গাজায় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের “জোরপূর্বক অনাহারে” ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জোরপূর্বক অনাহারের মূল্যায়ন যুদ্ধাপরাধের সমতুল্য কি না জানতে চাইলে ফ্লেচার বলেন, হ্যাঁ, এটি যুদ্ধাপরাধ হিসেবে শ্রেণিবদ্ধ। স্পষ্টতই, এই বিষয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের, এবং শেষ পর্যন্ত ইতিহাসের রায়ও গুরুত্বপূর্ণ।

তবে সম্প্রতি তার এক পূর্ববর্তী মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, যেখানে তিনি বলেছিলেন, সাহায্য প্রবেশ না করলে গাজায় ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশু মারা যেতে পারে. এই মন্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং স্বীকার করেন যে, ভাষাগতভাবে আরও “সুনির্দিষ্ট” হওয়া প্রয়োজন ছিল। জাতিসংঘও পরে এ ধরনের সংখ্যাগত পূর্বাভাস প্রত্যাখ্যান করে।

প্রায় তিন মাসের কঠোর অবরোধের পর, গত সপ্তাহে ইসরায়েল গাজায় সীমিত পরিমাণে মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিতে শুরু করে। এর ফলে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে খাদ্যের জন্য ভিড় করছেন ফিলিস্তিনিরা।

প্রসঙ্গত, অবরোধ আরোপের দুই সপ্তাহ পরেই হামাসের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে আবারও আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এর ফলে পরিস্থিতির আরও অবনতি ঘটে এবং মানবিক সংকট আরও ঘনীভূত হয়।

ট্যাগ: গাজাজাতিসংঘ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হজযাত্রীদের জন্য হিট অ্যালার্ট, ধুলিঝড়ের শঙ্কা

পরবর্তী

উত্তাল সাগর, কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত

পরবর্তী
উত্তাল সাগর ও প্লাবিত কক্সবাজারের গ্রাম, মানুষ সমুদ্রের পাশে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তাল সাগর, কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত

ঢাকার রাস্তায় আবর্জনার স্তূপ ও দূষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অসহ্য বর্জ্যই হতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির উৎস

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT