ইসরায়েলে ট্যাংকসহ ২৪টি সাজোয়া যান উড়িয়ে দিলো ফিলিস্তিনি যোদ্ধারা
ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলে ট্যাংকসহ ২৪টি সাজোয়া যান উড়িয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
চোখের পলকে ফিলিস্তনকে মাটির সাথে গুঁড়িয়ে দেবার হুমকি দিয়ে রাখলেও, গাজায় হামলা শুরুর পর থেকেই যেন দুঃস্বপ্নের চেয়েও ভয়ংকর পরিস্থিতিতে পরছে ইসরায়েলি বাহিনী। একেরপর এক অব্যহত বিমান হামলা চলাকালীন সময়েই গত ১৪ অক্টোবর গাজায় স্বাধীনতাকামি যোদ্ধা সহ সাধারণ মানুষদের নির্মূলের উদ্যেশ্য নিয়ে ট্যাংক, সাজোয়াবহর, ভারী অস্ত্রশস্ত্রে গাজা উপত্যকায় ঢুকে পরে ইসরায়েলি দখলদার বাহিনী। গাজাকে চারদিক থেকে ঘিরে ফেলে প্রবল আক্রমনের কথা বলা হয় গণমাধ্যমে। তবে ফিলিস্তিনি যোদ্ধাদের ফুটেজ বলছে অন্য কথা। অত্যাধুনিক যুদ্ধ প্রযুক্তি, পশ্চিমা সহায়তা, সামরিক সক্ষমতা, কোনটিই যেন একেবারেই কাজে আসছে না ইসরায়েলি বাহিনীর।






