ফুটবল

ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতে সমবেদনা জানালেন বাফুফে সভাপতি

ফিলিস্তিন রাষ্ট্রদূত ও বাফুফে সভাপতি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিন রাষ্ট্রদূত ও বাফুফে সভাপতি একসাথে হাসিমুখে সাক্ষাৎ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি ফিলিস্তিনের ‘পেলে’ খ্যাত দেশটির মিডফিল্ডার সুলেমান আল-ওবাইদের ইসরায়েলি হামলায় মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন।

তাবিথ আউয়াল সাক্ষাতে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাথে ফুটবল নিয়ে আলোচনা করেন। পরে সুলেমানের মৃত্যুতে সমবেদনা জানান বাফুফে সভাপতি।

গত ৭ আগস্ট গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সাহায্য ত্রাণ নিতে গিয়েছিলেন ফিলিস্তিনি ফুটবলার সুলেমান আল-ওবাইদ। সেখানে ইসরায়েলি হামলায় প্রাণ হারান ৪১ বর্ষী তারকা। তিনি ফিলিস্তিনের পেলে হিসেবে খ্যাত ছিলেন।

ফিলিস্তিন ফুটবলের তথ্যে, ইসরায়েলি হামলায় দেশটির ক্রীড়াঙ্গনে প্রাণ হারানোর সংখ্যা দাঁড়িয়েছে ৩২১ জনে। যার মধ্যে আছেন খেলোয়াড়, কোচ, প্রশাসক, রেফারি এবং বোর্ড সদস্য।

বিষয়:ইসরায়েল তাবিথ ফিলিস্তিন বাফুফে সালাহ সুলেমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…