চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি সিরিয়াসলি চাই, নোয়াখালী বিভাগ হোক: পলাশ

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৭:১৫ অপরাহ্ন ১০, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

অনেকে নোয়াখালীকে বিভাগ ঘোষণার জোর দাবি তুলেছেন। এই দাবিতে বিক্ষোভ কিংবা মানববন্ধন-ও হয়েছে। এবার নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার ‘লাউড এন্ড ক্লিয়ার’ দাবী জানালেন জেলার সোনাইমুড়ির সন্তান নির্মাতা ও অভিনেতা জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নোয়াখালী বিভাগ বানানোর দাবী তুলে পলাশ লিখেছেন, ‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।’ পলাশের ফেসবুকে এমন সরব অবস্থান মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তার ভক্ত ও নোয়াখালীবাসী পোস্টটির নিচে মন্তব্য করে ব্যাপক সমর্থন জানান। তবে অনেকে এই পোস্টটি ‘ফান’ মনে হলেও পলাশ চ্যানেল আই অনলাইনকে জানালেন, ফান নয়, তিনি সিরিয়াসলি এই দাবী জানিয়েছেন।

পলাশ বলেন, আমি সিরিয়াসলি চাই, নোয়াখালী বিভাগ হোক। কারণ, বৃহত্তর নোয়াখালী একটা আলাদা ঐতিহ্য রয়েছে। একটি বিভাগ হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া (বৈশিষ্ট্য) দরকার, সবকিছুই নোয়াখালীর মধ্যে আছে। নোয়াখালী বিভাগ হওয়া সমস্ত নোয়াখালী বাসীর কাছে এখন সময়ের দাবী। আমি নোয়াখালীর সন্তান হিসেবে দেখে আসছি, এই দাবিটা অনেকদিন থেকে হয়ে আসছে।

দেশের উর্ধতন পর্যায়ে যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে নোয়াখালীকে বিভাগ বানানোর দাবী তুলেছেন পলাশ। কেন নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য জানতে চাইলে পলাশ বলেন, “অনেকে হয়তো জানে না, নোয়াখালীর একটি বিশাল জায়গা আছে এয়ারপোর্টের জন্য। দেশের ব্যবসা ও শিল্প প্রসারে নোয়াখালী অন্যতম ঘাঁটি।”

তিনি বলেন,”আমি মনে করি, যখন বিভাগ হবে ব্যবসা বাণিজ্যের প্রসার থেকে শুরু করে যে কোনো ভালো কিছু বি-কেন্দ্রীয়করণ হবে এবং আশাপাশের জেলাগুলোর উন্নয়ন সম্প্রসারিত হবে। এসবের পাশাপাশি সবাই অনেক বেশি প্রশাসনিক সুবিধা পাবে।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাকাবিলাজিয়াউল হক পলাশনোয়াখালীনোয়াখালী বিভাগ চাইবিভাগলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

২৫ বছরে নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি

এপ্রিল ১৮, ২০২৬

জীবন বদলের জীবন্ত উদাহরণ

এপ্রিল ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

‘গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে’

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদের পরিবহনে সৌদি আরবের বিশাল প্রস্তুতি, থাকছে ৩১ লাখ আসন

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ প্রথা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT