বাংলাদেশ

সৌদি আরবে গ্যাস ট্যাংক বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

বাংলাদেশি যুবক গাছের পাশে দাঁড়িয়ে, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে গাছের পাশে দাঁড়িয়ে থাকা যুবকের ছবি, শান্ত ও স্বাভাবিক পরিবেশের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

পরিবারে সচ্ছলতা ফেরাতে আট মাস আগে দেশ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আব্দুল্লাহ আল মাসুম (২৭) নামের এক যুবক। সেখানে গিয়ে তিনি কাজ করে বাড়িতে টাকা পাঠানোও শুরু করেছিলেন। তাকে ঘিরে স্বপ্ন বুনছিল পরিবার। কিন্তু সুখ সইল না। সৌদি আরবে দাম্মাম শহরে নাইট ডিউটি করার সময় গ্যাসের ট্যাংক ব্রাষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত সৌদি আরব সময় রাত ১১টা বাংলাদেশ সময় রাত ২টার দিকে। আব্দুল্লাল আল মাসুম কিশোরগঞ্জ জেলার পাকু্ন্দিয়া উপজেলার পাটুয়াভাংগা ইউনিয়নের রূপসা গ্রামের মো. আব্দুল কাদিরের বড় ছেলে। তার মৃত্যুর সংবাদ শোনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাসুমের বাবা আব্দুল কাদির জানান, আট মাস আগে বড় ছেলে মাসুমকে সৌদি আরবে পাঠায়েছি। এর পর থেকে নিয়মিত সেখানে কাজ করে বাড়িতে টাকা পাঠাতে শুরু করেন মাসুম। আজ বৃহস্পতিবার সকালে মাসুমের রুমমেট রুবেল মিয়া মোবাইল ফোনে জানায় রাতে নাইট ডিউটিরত অবস্থায় গ্যাসের ট্যাংক ব্রাষ্ট হয়ে ঘটনার স্থলেই সে মারা যায়।

তিনি আরও বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। এমন হবে জানতে পারলে কখনোই বিদেশে পাঠাতাম না। ছেলের লাশ দ্রুত দেশে ফেরত আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাই।’

পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন আব্দুল্লাহ আল মাসুমের মৃত্যুের গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিষয়:সৌদি আরবে সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…