চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ বছরের পুরনো গাড়ি দেশে নিয়ে যেতে পারবেন পাকিস্তানের প্রবাসীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Woman holding Pakistan flag from the open car window driving along the serpentine road in the mountains. Concept

Woman holding Pakistan flag from the open car window driving along the serpentine road in the mountains. Concept

পাকিস্তানের ফেডারেল ক্যাবিনেট নতুন গাড়ি আমদানি নীতির একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন অনুমোদন করেছে। এই সিদ্ধান্তে প্রবাসী পাকিস্তানিরা ‘ট্রান্সফার অব রেসিডেন্স’ ও ‘গিফট’ স্কিমের আওতায় তিন বছর পর্যন্ত পুরনো ব্যবহৃত গাড়ি দেশে আনার সুযোগ পাবেন।

আজ ৯ জানুয়ারি শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, এই সিদ্ধান্ত গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অর্থনৈতিক সমন্বয় কমিটির সুপারিশ অনুযায়ী নেওয়া হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, গাড়ি আমদানির ক্ষেত্রে শুধুমাত্র ‘ট্রান্সফার অব রেসিডেন্স’ ও ‘গিফট’ স্কিমই চালু থাকবে, অন্য সব বিকল্প বাতিল করা হয়েছে।

দেশটির অর্থ বিভাগ জানিয়েছে, এসব স্কিমের আওতায় আমদানিকৃত গাড়িগুলোকে বাণিজ্যিক আমদানি নিরাপত্তা ও পরিবেশগত মান পূরণ করতে হবে। এছাড়া গাড়ি আমদানির অনুমোদিত বয়সসীমাও দুই বছর থেকে তিন বছরে উন্নীত করা হয়েছে। তবে আমদানিকৃত গাড়ি এক বছরের জন্য হস্তান্তরযোগ্য থাকবে না।

Banglabid

এফবিআর নিয়ম অনুসারে, নতুন গাড়ি দেশে আনতে কোনো বাধা নেই, শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে। প্রবাসী পাকিস্তানি ও দ্বৈত নাগরিকরা পার্সোনাল ব্যাগেজ, গিফট ও ট্রান্সফার অব রেসিডেন্স স্কিমের মাধ্যমে ব্যবহৃত গাড়ি আমদানি করতে পারেন, বয়সসীমা মেনে। মোটরসাইকেল ও স্কুটার কেবলমাত্র ‘ট্রান্সফার অব রেসিডেন্স’ স্কিমে আমদানি করা যাবে।

পাকিস্তান থেকে রেমিট্যান্স পাওয়া শিক্ষার্থী, আয়বিহীন নির্ভরশীল ব্যক্তি ও যারা গত দুই বছরে গাড়ি আমদানি বা উপহার পেয়েছেন, তারা এই সুবিধা পাবেন না। শুল্ক ও কর কাঠামো অপরিবর্তিত থাকবে। হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ১ হাজার ৮০০ সিসি পর্যন্ত ৫০ শতাংশ কর ছাড় এবং ১ হাজার ৮০০-২ বা ৫০০ সিসি গাড়ির ক্ষেত্রে ২৫ শতাংশ কর ছাড় বহাল থাকবে।

এই সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় থেকে আইন ও বিচার মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সেখানে যাচাই-বাছাই শেষে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার জারি করা হবে। এরপর এটি বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপ্রবাসী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপানের হাইকু মাস্টার ইসার হাইকু

পরবর্তী

রয়‍্যাল লুকে ব্যাচেলররা, স্পর্শিয়ার আগমনে তুঙ্গে উত্তেজনা!

পরবর্তী

রয়‍্যাল লুকে ব্যাচেলররা, স্পর্শিয়ার আগমনে তুঙ্গে উত্তেজনা!

ছবি: প্রতিনিধি

বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকটে গ্রাহকদের নাভিশ্বাস

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT