ক্রিকেট

গলে দ্বিতীয় দিনেও নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, গলে দ্বিতীয় দিনেও নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা।. Channel i News – চ্যানেল আই নিউজ

গল টেস্টে দ্বিতীয় দিনেও দাপট ধরে রেখেছে শ্রীলঙ্কা। দিনের শুরুতে বেশকিছু উইকেট হারিয়ে ফেললেও রমেশ মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে সাড়ে তিনশ পার করে স্বাগতিকরা। ব্যাটিংয়ের পর বোলিংয়ে নেমেও পাকিস্তানের ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন ডানহাতি এ স্পিনার।

সোমবার দ্বিতীয় দিনের খেলায় ১৯১ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে পাকিস্তান। দিনের শেষ বলে আউট হয়ে ফিরেছেন আগা সালমান। ৬১ বলে ১৩ রান করে অপরাজিত আছেন ইয়াসির শাহ।

আগেরদিনের ৩১৫ রান নিয়ে ব্যাটে নেমে শুরুতেই ওয়াল্লালাগের উইকেট হারায় স্বাগতিক দল। বেশিক্ষণ টিকতে পারেননি ডিকেভেল্লাও, ৫১ রান করে আউট হয়েছেন নাসিম শাহের বলে।

শেষদিকে রমেশ মেন্ডিসের ক্যামিও ইনিংসে ৩৭৮ রান থামে শ্রীলঙ্কা। ৩৫ রান করে মেন্ডিস আউট হন ইয়াসিরের বলে বোল্ড হয়ে।

জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে প্রথম উইকেট হারায় সফরকারী দল। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিককে বোল্ড করে সাজঘরে পাঠান আসিথা ফার্নান্দো। ১৬ রান করে বাবর আজম আউট হন প্রবথ জয়সুরিয়ার বলে বোল্ড হয়ে। ৫৪ বলে ৩২ রান করে ইমাম-উল-হকও হয়েছেন বোল্ড।

আক্রমণাত্মক খেলা শুরু করে বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ রিজওয়ান। ২৪ রান করে কাটা পড়েছেন এলবিডব্লিউয়ের ফাঁদে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ফেলে ১৪৫ রানে।

সফরকারী ইনিংসের সবচেয়ে বড় জুটিটি আসে সপ্তম উইকেটে। ৪৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন আগা সালমান ও ইয়াসির শাহ। ৪ চার ১ ছয়ে ৬২ রান করা সালমান জয়সুরিয়ার বলে আউট হলে দিনের খেলার ইতি টানেন আম্পায়ার।

এর আগে টেস্টের প্রথমদিনটাও ভালোই কেটেছে শ্রীলঙ্কার। ১২০ রানে প্রথম ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়লেও সামলে নেন দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকেভেল্লা।

বিষয়:গল টেস্ট রমেশ শ্রীলঙ্কা-পাকিস্তান টেস্ট সালমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…