চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে কলম্বোর টিকিট কাটল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিশ্বকাপে না খেলা চূড়ান্তের পর নানারকম খবর ঘুরছে পাকিস্তানকে ঘিরে। দেশটি টি-টুয়েন্টি আসর বয়কট করতে পারে, এমন হুমকি দিয়ে রেখেছে। সেসব নিয়ে ভারত-পাকিস্তানের সাবেকদের মধ্যে কথা ছোড়াছুড়ি চলছে। এরমাঝেই পাকিস্তানকে ঘিরে নতুন খবর এলো। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, বিশ্বকাপ খেলতে কলম্বো যাওয়ার টিকিটও কেটে ফেলেছে দেশটি।

হাইব্রিড মডেলে আয়োজক ভারতে না এসে সহ-আয়োজক শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলবে পাকিস্তান। খরব, পাকিস্তান দলকে নির্দেশনা দেয়া হয়েছে বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত থাকতে। সেজন্য শ্রীলঙ্কায় যেতে কলম্বোর টিকিটও নিশ্চিত করেছে পিসিবি। সালমান আলী আঘার দল অস্ট্রেলিয়া দলের সাথে কলম্বোয় রওনা হবে।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্বকাপ বয়কটের কথা ভাবছেন। সেজন্য সরকারের সাথে কথা বলেছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনার পর জানান, আগামী সোমবারের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ। আমলে না নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে আইসিসি। সেই সিদ্ধান্ত জানার পর বিশ্বকাপ বয়কটের হুমকি দেন নাকভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিনাকভিপাকিস্তানবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশাহবাজশ্রীলঙ্কাসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT