চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

একদিন পরই ভারত-শ্রীলঙ্কায় গড়াচ্ছে ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাজনিত কারণে ভারতে যাবে না বাংলাদেশ, বদলি দলও নিয়েছে আইসিসি। সে ইস্যুতে বাংলাদেশ পাশে পেয়েছে পাকিস্তানকে। ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বর্জন করেছে পিসিবি। যেটি গড়ানোর কথা কলম্বোতে। তাই আর্থিক ক্ষতি এড়াতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠিতে ম্যাচটি খেলার আহ্বান জানিয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট।

এসএলসির সভাপতি শামনি সিলভা বৃহস্পতিবার পিসিবিকে চিঠিতে অনুরোধ জানিয়েছেন, পাকিস্তান যেন ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ভারতের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। যদিও পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কিছু জানায়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন যে, আইসিসি গতমাসে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদের অংশ হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে তার দেশ।

শ্রীলঙ্কার গণমাধ্যমে প্রতিবেদন, পিসিবিকে পাঠানো এসএলসির চিঠিতে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আয়োজনের ব্যাপারে শ্রীলঙ্কার গভীর আগ্রহের কথা উল্লেখ আছে। ম্যাচটির জন্য সবধরনের বাণিজ্যিক, পরিচালনাগত, লজিস্টিক, আতিথেয়তা, পরিকল্পনা ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। টিকিটের বিপুল চাহিদার কথা তুলে ধরা হয়েছে, যা অভূতপূর্ব, জনস্বার্থ এবং উল্লেখযোগ্য বাণিজ্যিক প্রত্যাশার প্রতিফলন।

প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কা পিসিবিকে সতর্ক করে জানিয়েছে, ম্যাচে অংশ না নিলে দেশটির জন্য ভয়াবহ আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এরমধ্যে প্রত্যাশিত পর্যটন আয় হারানো এবং সামগ্রিক অর্থনৈতিক নেতিবাচক প্রভাবও রয়েছে। পাকিস্তানের সম্ভাব্য বয়কট নিয়ে দীর্ঘদিনের আলোচনার কারণে কলম্বোতে ইতিমধ্যে একাধিক হোটেল বুকিং বাতিল হয়েছে। এ গুরুত্বপূর্ণ ম্যাচকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে, এমন প্রত্যাশায় হোটেলগুলো প্রস্তুতি নিয়েছিল। কিন্তু বুকিং বাতিল হওয়ায় বিশ্বকাপ চলাকালীন সময়ে হোটেলগুলোর কক্ষ দখলের পূর্বাভাসে সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে।

প্রতিবেদনে আছে, চিঠিতে এসএলসি অতীতের সহযোগিতার কথাও স্মরণ করিয়ে দিয়েছে। বিশেষ করে সংবেদনশীল ও চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও একাধিকবার শ্রীলঙ্কার পাকিস্তান সফরের বিষয়টি উল্লেখ করা হয়েছে। সর্বশেষ উদাহরণটি আসে গত বছরের নভেম্বর মাসে, যখন শ্রীলঙ্কা দল পাকিস্তানে সাদা বলের সিরিজ খেলতে গিয়েছিল। সেসময় ইসলামাবাদের একটি বিচারালয় চত্বরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ঘটনাটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার প্রায় ১৬ বছর পর ঘটেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিপাকিস্তানপিসিবিভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসিএলসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের অনুষ্ঠানে গুলির পর ‘ফলস ফ্ল্যাগ’ বিতর্ক

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT