চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শফিকের সেঞ্চুরিতে জয়ের মঞ্চ গড়েছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

গল টেস্টের চতুর্থ দিন নিজেদের করে রাখল পাকিস্তান। ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইমাম-উল-হক ও আবদুল্লাহ শফিকের ব্যাটে দুর্দান্ত শুরু পায় সফরকারীরা। ইমাম ও আজহার আলীর বিদায়ের পর বাবর আজমকে নিয়ে হাল ধরেন শফিক। সাবধানী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে দলকে জয়ের পথে এগিয়ে রেখেছেন ডানহাতি ব্যাটার।

মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয়ের পেছনে ছুটতে নেমে চতুর্থ দিনের খেলায় ৩ উইকেট হারিয়ে ২২২ রান করেছে পাকিস্তান। শেষদিনে জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ১২২ রান, হাতে আছে ৭ উইকেট।

আগেরদিনের ৯ উইকেট নিয়ে ব্যাট করতে নেমে এদিন আর ৮ রান যোগ করে অলআউট হয় শ্রীলঙ্কা। প্রবথ জয়সুরিয়াকে বোল্ড করে স্বাগতিকদের ৩৩৭ রানে আটকে দেন নাসিম শাহ। ১৩৯ বলে ৯৪ রান করে অপরাজিত থেকে যান দিনেশ চান্দিমাল।

৮৮ রানে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ নেওয়াজ। অভিজ্ঞ লেগস্পিনার ইয়াসির শাহ পেয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট গেছে নাসিম শাহ ও হাসান আলীর ঝুলিতে।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সাবধানী ব্যাটিং করেন পাকিস্তানের দুই ওপেনার। উদ্বোধনী জুটি থেকে আসে ৮৭ রান। ৩৫ রান করে রমেশ মেন্ডিসের ঘূর্ণিতে কাটা পড়েন ইমাম। বেশিক্ষণ থিতু হতে পারেননি আজহার আলী। জয়সুরিয়ার অফস্পিনে ধরা পড়েছেন স্লিপে।

তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে আসেন বাবর আজম। শফিককে সাথে নিয়ে সাবধানী ব্যাটিংয়ে শ্রীলঙ্কান বোলারদের হতাশ করতে শুরু করেন ডানহাতি ব্যাটার। দুজনে মিলে গড়েন ১০১ রানের জুটি।

Reneta

৫৫ রান করে অধিনায়ক বাবর যখন উইকেটে একদম সেট, তাকে বোল্ড করে দেন জয়সুরিয়া। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে অন্যপ্রান্তে দিন শেষে ১১২ রানে অপরাজিত শফিক। সঙ্গী মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৭ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চান্দিমালজয়সুরিয়াপাকিস্তানবাবরশফিকশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের নীতিগত সিদ্ধান্ত’

জুন ১৫, ২০২৬

সময়ের পার্থক্যে একই চুক্তি দুই দিনে, কৌশলে ট্রাম্পের জন্মদিন এড়াল ইরান

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রাজনৈতিক ব্যক্তি না, সরকারি কর্মকর্তা দিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন’

জুন ১৫, ২০২৬

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন গায়কের মৃত্যু

জুন ১৫, ২০২৬

গান-নাচ-আবৃত্তিতে রাজধানীতে বর্ষারবণ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT