চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পাকিস্তান অধিনায়কের স্ত্রী-সন্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে সেমিফাইনাল প্রায় অনিশ্চয়তার মুখে পাকিস্তান। মঙ্গলবার পাল্লেকেলেতে সুপার এইট এ ইংল্যান্ডের কাছে দুই উইকেটের হারে তাদের সেমিফাইনালের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। বিশ্বকাপে দলের হার মেনে নিতে না পেরে অধিনায়ক সালমান আলী আঘার স্ত্রী ও সন্তানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাঞ্চিত করেছে পাকিস্তানের ভক্তরা।

অধিনায়ক হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে ১৯.১ ওভারে ১৬৫ রানের লক্ষ্য টপকে যায় ইংলিশরা। এই জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যায় ইংল্যান্ড। অন্যদিকে, পাকিস্তানের সেমির আশা বেশ কঠিন, মেলাতে হবে নানা সমীকরণ।

এই হারের পর পাকিস্তান অধিনায়ক সালমান ও তার পরিবার সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন। এ ঘটনার প্রতিবাদে সালমানের স্ত্রী সাব্বা মানজার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমাকে বা আমার নির্দোষ ছেলেকে গালি দিয়ে আপনারা বিশ্বকাপ জিততে পারবো না।’

পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার পথ এখন বেশ কঠিন। তাদের সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে এবং গ্রুপ দুইয়ের অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। নিউজিল্যান্ড যদি তাদের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে জিতে, তাহলে সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে নেট রানরেট বাড়ানোর দিকেও নজর দিতে হবে।

কঠিন পরিস্থিতির মধ্যেও আশাবাদী দলের অধিনায়ক সালমান। সেমিফাইনাল সমীকরণ নিয়ে তিনি বলেছেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে অন্য ফলাফলের জন্য। আশা করি সেগুলো আমাদের পক্ষে যাবে, তারপর আমরা জানি শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে। ক্রিকেট মজার খেলা, এখানে সবই সম্ভব। সবসময় আশা থাকে, আর দল হিসেবে আমরা বিশ্বাস রাখব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপইংল্যান্ডপাকিস্তানলিড স্পোর্টসশ্রীলঙ্কাসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT