চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর পর পাকিস্তান যাচ্ছেন ভারতীয় ক্রিকেট প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেট প্রধান পাকিস্তানে ১৫ বছর পর যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক কারণে প্রায় ১৫ বছর ধরে পাকিস্তানে খেলতে যায় না ভারত। ২০০৮ সালের পর লম্বা সময়টিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধিও সফর করেননি প্রতিবেশী দেশটিতে। অবশেষে পাকিস্তানে পা রাখতে চলেছেন ভারতীয় ক্রিকেট প্রধান। পাকিস্তানে সৌজন্য সফরে যাচ্ছেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সহ-সভাপতি রাজীব শুক্লা।

ইএসপিএনক্রিকইনফো বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও শ্রীলঙ্কায় হতে চলা ‘হাইব্রিড মডেলের’ এশিয়া কাপকে ঘিরে এই সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে বিসিসিআই প্রতিনিধি হিসেবে নৈশভোজে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিনি ও শুক্লা।

গত ১৫ অগাস্ট আনুষ্ঠানিকভাবে ভারতসহ এশিয়া কাপে অংশ নেয়া দলগুলোর বোর্ড কর্তাদের নৈশভোজের আমন্ত্রণ জানান পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। পিসিবির আমন্ত্রণ গ্রহণও করেছেন করেছেন তারা।

বুধবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। শনিবার শ্রীলঙ্কার পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি দেখার জন্য শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে বিনি ও শুক্লার। সেখান থেকে ফিরে দুই দিনের মধ্যে তাদের লাহোর সফরের সম্ভাবনা রয়েছে।

মূলত সৌজন্য সফর করতেই দুই দিনের জন্য পাকিস্তানে যাচ্ছেন বিনি। সেখানে বোর্ড প্রধানদের সঙ্গে কোনো অফিসিয়াল সভার আয়োজন নেই। সফরে আগামী ৩ অথবা ৫ সেপ্টেম্বর গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের একটি ম্যাচও দেখার সম্ভাবনাও রয়েছে তাদের।

২০০৮ সালের জুন-জুলাইয়ে পাকিস্তানে এশিয়া কাপের আয়োজন করা হয়। সেবার পিসিবির আমন্ত্রণে সেখানে খেলা দেখতে যান বিসিসিআইয়ের কর্তারা। টুর্নামেন্টের কয়েক মাস পর মুম্বাইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার দিকে অভিযোগের আঙুল তোলে ভারত। এরপর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে দ্বন্দ্ব তৈরি হয়। যার প্রভাব পড়ে ক্রিকেটে অঙ্গনেও।

এরপর পাকিস্তান বেশকয়েকবার ভারতের মাটিতে খেলতে গেলেও পাকিস্তানে খেলতে যায়নি ভারত। এবারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারত খেলবে না বলে জানিয়ে দেয়ার পর হাইব্রিড মডেলে হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩পাকিস্তানপিসিবিবিসিসিআইভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই শেষ করবে আওয়ামী লীগকে: কাদের

পরবর্তী

মাহমুদুল্লাহকে এশিয়া ও বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

পরবর্তী
মানববন্ধনে মাহমুদুল্লাহর এশিয়া ও বিশ্বকাপে অন্তর্ভুক্তির দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদুল্লাহকে এশিয়া ও বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলন শেষে দেশের পথে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

সর্বশেষ

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT