চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারাত্মক বিদ্যুত সঙ্কটে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধের ঝুঁকিতে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ০১, জুলাই ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

স্থগিত প্রকল্পগুলি পুনরুদ্ধার করে দেশে বিদ্যুৎ উৎপাদনের শঙ্কট কাটিয়ে উঠতে অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সম্প্রতি সেদেশে মারাত্মক বিদ্যুত সঙ্কটে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে।

শুক্রবার বিদ্যুতের ঘাটতি নিরসনের প্রচেষ্টার মূল্যায়নের জন্য একটি সভায় সভাপতিত্ব করার সময় তিনি বলেন, ভোক্তাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে। বিগত সরকারের আমলে বিদ্যুৎকেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণের অভাবে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে।

তিনি বলেন, ১৫ বছরের মেয়াদে ১৩ শতাংশ হারে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য কাতারের সাথে স্বচ্ছ ও সস্তা চুক্তি বাতিল করা বিগত সরকারের পক্ষ থেকে বড় অবহেলা।

Banglabid

তিনি আক্ষেপ করে বলেন, গত চার বছরে ইচ্ছাকৃতভাবে সস্তায় গ্যাস কেনার সুযোগ হাতছাড়া করা হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারের উদাসীনতার কারণে হাভেলি বাহাদুর শাহে ১২৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। পরিস্থিতি আর্থিক চ্যালেঞ্জের দিকে নিয়ে গেছে এবং দেশের উন্নয়নের গতি কমিয়ে দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও তাদের অনলাইন মাধ্যমে এক প্রতিবেদনে জানায়, টেলিকম অপারেটররা তাদের মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধে সতর্কতা জারি করেছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট প্রকট আকার ধারণ করায় এমন সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ কয়েকটি টেলিকম অপারেটর।

পাকিস্তানের ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ডও (এনআইবিটি) টুইটারে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কার্যক্রম পরিচালনায় নানা বাধা ও সমস্যা কারণে এ সিদ্ধান্ত কার্যকরের চিন্তা-ভাবনা চলছে।

Reneta

এর আগে গত সোমবার (২৭ জুন) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানবাসীকে সতর্ক করে জানান, জুলাইয়ে ঘন ঘন লোডশেডিং হতে পারে। প্রয়োজনীয় পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ না পাওয়া এমন বিড়ম্বনার শিকার হতে হবে নাগরিকদের। দ্রুত এ সেবা পেতে চেষ্টা করে যাচ্ছে তার জোট সরকার।

এদিকে, দেশটিতে চলমান তাপদাহে নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। ফলে বিদ্যুতের চাহিদাও ব্যাপক। এ অবস্থায় বিদ্যুৎ উৎপাদনের জন্য এলএনজি কিনতে অনেকটা যুদ্ধ করে যাচ্ছে পাকিস্তানের বর্তমান সরকার। চলতি মাসের জন্য প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তিতে সম্মত না হওয়ায় পাকিস্তানে বিদ্যুৎ সংকট কেবল বেড়েই চলেছে। তবে, লোডশেডিং মোকাবিলায় শেহবাজ সরকার নানা পদক্ষেপ নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানের প্রধানমন্ত্রীশেহবাজ শরীফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় আহমদিয়া মুসলিম জামাতের ৪২তম জলসা সালানা অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT