চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান পেলো ৫ বলের ওভার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেমেছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করা পাকিস্তানের ইনিংসের সময় একটি ভুল করে বসেছেন দুই অনফিল্ড আম্পায়ার। দিয়ে বসেছেন ৫ বলের এক ওভার।

ইনিংসের ১৪তম ওভারের ঘটনা সেটি। বল করতে আসেন ডাচ পেসার পল ফন মিকেরেন। মোহাম্মদ রিজওয়ানকে করা প্রথম তিন বল ডট করেন। চতুর্থ বলে রিজওয়ান এক রান নিলে স্ট্রাইকে আসেন সৌদ শাকিল। পঞ্চম বলে তিনি মিকেরেনকে বাউন্ডারি হাঁকানোর পর ওভার সমাপ্ত করে দেন আম্পায়ার। ১৫তম ওভারের খেলা শুরু হয়।

সেসময় অনফিল্ড দুই আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক ও ক্রিস ব্রাউনের কেউই বিষয়টি খেয়াল করেননি যে ভুলটা হচ্ছে। টিভি আম্পায়ার রড টাকারের পক্ষ থেকেও অনফিল্ড আম্পায়ারদের কাছে ভুল হওয়ার কোনো বার্তা আসেনি।

আম্পায়ারদের এ সংক্রান্ত ভুলের জন্য আইসিসির ১৭.৫ ধারায় বলা হয়েছে, ‘যদি আম্পায়ার সঠিক বলের গণনায় ভুল করেন, তাহলে আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই গণ্য করতে হবে।’

ঘটনার ৮ ওভার পর আরেকটি ভুল ধরা পড়ে। ২২তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকান সৌদ শাকিল। তখন খেয়াল করেন নেদারল্যান্ডস সার্কেলের বাইরে অতিরিক্ত একজন খেলোয়াড় রেখেছে। আম্পায়ার ওই বল নো ডাকেন এবং ফ্রি হিটের সংকেত দেন, তাতে ছক্কা হাঁকান শাকিল।

ম্যাচে শেষপর্যন্ত ৪৯ ওভারে অলআউট হওয়ার সময় ২৮৬ রান পর্যন্ত যেতে পেরেছে পাকিস্তান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নেদারল্যান্ডসপাকিস্তানব্রাউনরিজওয়ানলিড স্পোর্টসশাকিলহোল্ডস্টোক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT