চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের প্রধান নির্বাচক থেকে ইনজামামের পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে পাকিস্তানের বিবর্ণ পারফরম্যান্সের মধ্যে পদত্যাগ করলেন দলটির প্রধান নির্বাচক ইনজামাম উল হক। সোমবার পাকিস্তানের একটি বেসরকারী টিভি চ্যানেলে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ৫৩ বর্ষী সাবেক অধিনায়ক।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিবন্ধিত খেলোয়াড়দের ব্যবস্থাপনা কোম্পানিতে ইনজামামের শেয়ার আছে এবং সেটি খেলোয়াড় নির্বাচনে স্বার্থের সংঘাত তৈরি করছে। ইনজামামের বিরুদ্ধে এমন অভিযোগ উঠার পরই পদত্যাগ করলেন সাবেক এ ক্রিকেটার। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানসহ বেশ কয়েকজন খেলোয়াড় এ সংস্থাটির সাথে যুক্ত ছিলেন বলেও দাবি করা হয়েছে।

এমন অভিযোগের পর পিসিবিকে তদন্ত কমিটি গঠন করতে বলেছেন বলে দাবি করেছেন ইনজামাম। বলেছেন, ‘ আমি পিসিবিকে তদন্ত কমিটি গঠন করতে বলেছিলাম। পিসিবি থেকে একটি ফোন কল পাই এবং আমাকে জানানো হয় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’  সে কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পিসিবির দায়িত্বে থাকছেন না তিনি।

তদন্ত শেষ হওয়ার পর ‘পিসিবি’র চেয়ারে’ বসার ইচ্ছা আছে উল্লেখ করে বলেছেন, ‘আমরা ক্রিকেটার এবং দেশের সেবা করার জন্য আমাদের পর্যাপ্ত সময় রয়েছে। যেহেতু আমি তদন্তের সম্মুখীন হচ্ছি, কাজের ধরণ অনুযায়ী যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে, আমার উচিত পদত্যাগ করা।’

কোনো প্রমাণ ছাড়া মানুষের মন্তব্য ‘বেশ হতাশাজনক’ বলে জানিয়েছেন ইনজামাম। বলেছেন, ‘আমি মানুষ এবং এটা আমাকে বেশ আহত করে। পাকিস্তানকে প্রতিনিধিত্ব করে আমার ২০ বছরের ক্যারিয়ার রয়েছে। এমন না যে আমাকে মানুষ জানে না বা চেনে না। যখন এমন অভিযোগ আসে, এটা আমাকে আহত করে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনজামামওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানপিসিবিবাবররিজওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT