চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ দিনের জন্য জিও নিউজের সম্প্রচার স্থগিত করেছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ২৮, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে সম্প্রচারিত একটি বিশেষ অনুষ্ঠানে ধর্মীয় দৃশ্যায়ন প্রদর্শনের অভিযোগে পাকিস্তানের বেসরকারি সংবাদমাধ্যম জিও নিউজের সম্প্রচার ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা।

সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুরার দিন জিও নিউজের বিশেষ সম্প্রচার সফর-ই-ইশক অনুষ্ঠানে এমন ধর্মীয় দৃশ্যায়ন দেখানো হয়েছে, যা সম্প্রচার নীতিমালার পরিপন্থী।

Banglabid

নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য, এ ধরনের দৃশ্যায়ন দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং জনশৃঙ্খলা, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ঝুঁকি তৈরি করতে পারে।

এ কারণে ইন্ডিপেনডেন্ট মিডিয়া করপোরেশন (প্রাইভেট) লিমিটেডের মালিকানাধীন জিও নিউজের সম্প্রচার লাইসেন্স তাৎক্ষণিকভাবে কার্যকর করে ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।

পিইএমআরএ আরও নির্দেশ দিয়েছে, এই সময়ে স্যাটেলাইটসহ সব ধরনের বিতরণ নেটওয়ার্ক ও প্ল্যাটফর্মে জিও নিউজের সম্প্রচার বন্ধ রাখতে হবে। একই সঙ্গে সব ডিস্ট্রিবিউশন সার্ভিস লাইসেন্সধারী ও অপারেটরকে দ্রুত এ নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

Reneta

বিষয়টি আরও তদন্তের জন্য পিইএমআরএর কাউন্সিল অব কমপ্লেইন্টসের কাছে পাঠানো হয়েছে। কাউন্সিল ঘটনাটি পর্যালোচনা করে শুনানি শেষে প্রয়োজনীয় সুপারিশ করবে এবং প্রয়োজনে আরও নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়ার বিষয়েও মতামত দেবে।

এছাড়া জিও নিউজকে নিজস্বভাবে একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছে পিইএমআরএ। তদন্তে কীভাবে সম্পাদকীয়, তদারকি ও নীতিমালা অনুসরণে ঘাটতির কারণে বিতর্কিত বিষয়বস্তু সম্প্রচারিত হয়েছে, তা খতিয়ে দেখে শুনানির সময় সংশোধনমূলক ও প্রতিরোধমূলক পদক্ষেপের বিস্তারিতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পাকিস্তানে ধর্মীয় বিষয় অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচিত হয়। এ কারণে ধর্মীয় ইস্যু নিয়ে প্রচারিত অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারির মধ্যে থাকে, বিশেষ করে যেসব বিষয়বস্তু জনমনে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।

দুই দশকেরও বেশি সময় আগে যাত্রা শুরু করা জিও নিউজ পাকিস্তানের অন্যতম জনপ্রিয় বেসরকারি উর্দু সংবাদ চ্যানেল। প্রতিষ্ঠার পর থেকে দেশটির নির্বাচন, রাজনৈতিক সংকট, সন্ত্রাসবাদ, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা ব্যাপকভাবে প্রচার করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিও নিউজপবিত্র আশুরাপাকিস্তানসম্প্রচার স্থগিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

পরবর্তী

বিশ্ব সংগীত দিবসে আর্টিস্ট ক্লাবে মুগ্ধতার সংগীত সন্ধ্যা

পরবর্তী

বিশ্ব সংগীত দিবসে আর্টিস্ট ক্লাবে মুগ্ধতার সংগীত সন্ধ্যা

ছবিটি এআই দিয়ে বানানো

রিসোর্টে অতিথিদের জিম্মি করে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT