চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরে আম্পায়ারদের দুষছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে আম্পায়ার ও খেলোয়াড়ের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ হেরেছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ৭৯ রানের পরাজয় দেখেছে সদ্য দায়িত্ব নেয়া অধিনায়ক শান মাসুদ। দলের এমন পরাজয়ে আম্পায়ারদের দুষছেন পাকিস্তানের টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ। বলেছেন,  ‘অসামঞ্জস্যপূর্ণ আম্পায়ারিং’ এবং ডিসিশন রিভিউ টেকনোলজির ‘অভিশাপে’ তারা হেরেছে। 

চতুর্থ ইনিংসে ৩১৭ রানের জয়ের লক্ষ্যে সুবিধাজনক অবস্থায় ছিল পাকিস্তান। উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে যখন ‘বিতর্কিত’ আউট দেয়া হয় তখন দলটির প্রয়োজন ছিল ৯৮ রান। তবে সেখান থেকে খুব বেশিদূর এগোতে পারেনি, শেষ পাঁচ উইকেট পড়েছে মাত্র ১৮ রানে।

আম্পায়ারদের দোষারোপ করে হাফিজ বলেছেন, ‘দল হিসেবে আমরা কিছু ভুল করেছিলাম, সেগুলো আমাদের স্বীকার করতে হবে। আমি এটাও বিশ্বাস করি অসামঞ্জস্য আম্পায়ারিং এবং প্রযুক্তিগত অভিশাপ এমন ফলাফল দিয়েছে, যা ভিন্ন হতে পারত।’

Banglabid

‘আমার মনে হয় এগুলো সম্পর্কে অবগত থাকা দরকার। আমি রিজওয়ানের সাথে কথা বলেছি এবং সে বেশ সৎ। সে বলেছে তার এমন মনে হয়নি যা গ্লাভস বা অন্য কোথাও লেগেছে। এবং আমরা কি দেখলাম, আম্পায়ারদের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য স্পষ্ট কিছু প্রমাণ থাকা দরকার ছিল। সেটাই আমি জানি। আম্পায়ার নটআউটের সিদ্ধান্ত দিল এবং সিদ্ধান্ত পরিবর্তনের মত কোনো প্রমাণ ছিল না।’

আইসিসির সাবেক আম্পায়ার সাইমন টোফেল তখন মাঠে ছিলেন এবং তার মনে হয়েছে থার্ড আম্পায়ার সঠিক সিদ্ধান্ত দিয়েছে। বলেছেন, ‘আমার কাছে, স্পষ্ট প্রমাণ হলো বল রিস্টব্যান্ডের উপরে লেগেছে যা স্নিকোতে দেখা গেছে। রিচার্ড ইলিংওয়ার্থ এবং থার্ড আম্পায়ার স্পষ্ট প্রমাণ পেয়েই সিদ্ধান্ত পরিবর্তন করেছে।’

রিজওয়ানকে আউট করেছেন ম্যাচে ১০ উইকেট নেয়া প্যাট কামিন্স। তারও মনে হয়েছে আউট হয়েছে তা। অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছেন,  ‘আমার কাছে মনে হয়েছে এটি রিভিউ নেয়ার মত এবং সেখানে স্পষ্ট দেখা গেছে গ্লাভসের স্ট্রাপের উপর লেগেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সপাকিস্তানমেলবোর্নরিজওয়ানলিড স্পোর্টসশানসাইমনহাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT