চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সেঞ্চুরিতে রানের চূড়ায় পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের তিন ব্যাটার। তাতে ৫৫৬ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডও রয়েছে ভালো অবস্থানে। ১ উইকেট হারিয়ে তুলেছে ৯৬ রান। 

দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওলি পোপ। নাসিম শাহর বলে আমের জামালের হাতে ক্যাচ দেন রানের খাতা খোলার আগেই। এরপর জ্যাক ক্রোলি ও জো রুট প্রতিরোধ গড়েন। ওয়ানডে স্টাইলে খেলে ২০ ওভারেই দলকে নিয়ে যান শতরানের কাছে।

ক্রোলি ৬৪ বলে ১১টি চারে ৬৪ ও রুট ৫৪ বলে ৩২ রানে অপরাজিত আছেন।

সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। শুরুতেই সাইম আইয়ুব বিদায় নিলেও প্রতিরোধ গড়েন আবদুল্লাহ শফিক ও শান মাসুদ। আড়াইশর বেশি রানের জুটি গড়ে সেঞ্চুরি তুলে নেন দুজনই।

শান ১৫১ করে আউট হওয়ার পর শফিক ১০২ রানে আউট হন। এরপর প্রতিরোধ গড়ে ৮২ রানের ইনিংস খেলেন সৌদ শাকিল, তবে সেঞ্চুরির দেখা পাননি। লোয়ার অর্ডারে নেমে সেঞ্চুরি তুলে নেন সালমান আলী আঘা, ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের পর অলআউট হওয়ার আগে দলটির সংগ্রহ দাঁড়ায় ৫৫৬। ইনিংসের দৈর্ঘ্য ১৪৯ ওভার।

Reneta

ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ ৩ উইকেট নেন। এছাড়া অভিষিক্ত ব্রাইডন কার্স এবং গাস অ্যাটকিনসন দুটি করে উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডকার্সপাকিস্তানমুলতানলিচলিড স্পোর্টসশফিকশানসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে মোট মৃত্যু অর্ধশত, নতুন ভর্তি আরও ১৯

জুন ১৩, ২০২৬

কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

জুন ১৩, ২০২৬

নেপালে বাংলাদেশ দূতাবাসের ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম কারো জোড়া গোল, প্যারাগুয়েকে নাচিয়ে জয়

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT