ক্রিকেট

শান মাসুদকে ‘বিব্রতকর’ প্রশ্নে শাস্তির মুখে রমিজ রাজা

রমিজ রাজা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্সে রমিজ রাজা বক্তব্য দিচ্ছেন, পেছনে বোর্ডের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। তিন বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল শান মাসুদের দল। জয় পেলেও অধিনায়ককে খোঁচা দিয়ে এক প্রশ্ন করেছেন ধারাভাষ্যকার রমিজ রাজা। এজন্য শাস্তিও পেতে পারেন তিনি।

রাওয়ালপিন্ডি টেস্ট শেষে অফিসিয়াল ব্রডকাস্টে দুই ধারাভাষ্যকারের সঙ্গে আলোচনার টেবিলে বসেন শান। সঞ্চালক জয়নব আব্বাস পাকিস্তানের সর্বশেষ ছয় ম্যাচে হারের প্রসঙ্গ তোলেন। সেই আলোচনা টেনে নিয়ে অধিনায়ককে খোঁচা দিয়ে রমিজ বলেন, ‘আপনি কীভাবে টানা ছয় পরাজয় অর্জন করলেন?’

প্রসঙ্গ পাল্টে শান মাসুদ বলেন, ‘রমিজ ভাই, আমাদের এই জয়টা দরকার ছিল, দেশ এমন জয় চাচ্ছিল এবং পাকিস্তান জিতেছে তাতে আমি অনেক খুশি।’

এমন বিব্রতকর প্রশ্নে পিসিবি সাবেক চেয়ারম্যান রমিজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে পিসিবি। পাকিস্তানের সংবাদমাধ্যমে দাবি, বিষয়টি পিসিবির নজরে এসেছে।

মুলতানে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হেরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পিছিয়ে গিয়েছিল পাকিস্তান। পরের দুই টেস্টে স্পিন উইকেটে খেলে প্রতিপক্ষকে রীতিমতো নাস্তানাবুদ করেছে শানের দল।

বিষয়:ইংল্যান্ড পাকিস্তান রমিজ রাজা রাওয়ালপিন্ডি শান মাসুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…