ক্রিকেট

সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের দুই নারী ক্রিকেটার আহত

বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে, দর্শকরা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের ব্যাটার বিসমাহ মারুফ ও লেগ স্পিনার গুলাম ফাতিমা। শুক্রবার গাড়ি দুর্ঘটনার শিকার হন তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছে।

সিটি স্ক্যানের পর নিশ্চিত হওয়া গেছে, তাদের চোট খুব একটা গুরুতর নয় বলে জানিয়েছে পিসিবি। দুজনকে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে বোর্ডের চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন বিসমাহ ও ফাতিমা। আগামী ১৮ এপ্রিল করাচিতে তিনটি ওয়ানডে ও পাঁচ টি-টুয়েন্টির সিরিজটি গড়াবে। গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান।

কিউইদের বিপক্ষে বিসমাহ ও ফাতিমা দুজনেই খেলেছেন। ৩ ম্যাচের সিরিজে বিসমাহ ৮৯ রান করেন। অন্যদিকে ফাতিমা ৬ উইকেট নেন, যা সিরিজে সর্বোচ্চ।

বিসমাহ পাকিস্তানের হয়ে ১৩৩ ওয়ানডে ৩২৭৮ খেলে রান করেছেন। ১৪০টি টি-টুয়েন্টি খেলে ২৮৯৩ রান করেছেন। অন্যদিকে ফাতিমা পাকিস্তানের হয়ে খেলেছেন ১৫ ওয়ানডেতে উইকেট পেয়েছেন ২৭টি। ৫টি টি-টুয়েন্টিতে উইকেট নেন ৩টি।

বিষয়:পাকিস্তানফাতিমাবিসমাহসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…