অখেলোয়াড়ি আচরণে শাস্তি জুটল পাকিস্তানি ব্যাটারের
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ২০২৫

আউট হয়ে সাজঘরে ফিরে যাচ্ছেন সিন্দ্রা আমিন
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে অখেলোয়াড়ি আচরণে শাস্তি পেলেন পাকিস্তান ব্যাটার সিদরা আমিন। আউট হলে মেনে নিতে পারেননি, ব্যাট দিয়ে পিচে আঘাত করেন। ফলে জুটল শাস্তি।
সিদরা সাজঘরে ফিরে যাওয়ার সময় ব্যাট দিয়ে পিচে আঘাত করেন। যা আইসিসির আচরণবিধি লেভেল-১ পর্যায়ের অপরাধ। যে ধারা ‘ক্রিকেট সরঞ্জাম’ নষ্ট করা সাথে সম্পর্কিত। এজন্য তাকে গুণতে হচ্ছে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট।

ম্যাচে সর্বাধিক রান এসেছিল সিদরার ব্যাটেই। ১০৬ বলে ৯ চার ও এক ছক্কায় করেছিলেন ৮১ রান। দলের ভার যখন কাঁধে, ৩৯.৫তম ওভারে কাটা পড়েন স্নেহ রানার বলে, ক্যাচ তুলে দেন হারমানপ্রিত কৌরের তালুতে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




