চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশেও ভালো করবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২০, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে পাকিস্তানকে ২-০তে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাস তুঙ্গে বাংলাদেশের। সামনে আরও ধারাবাহিকতার পাশাপাশি বিদেশের মাটিতে সিরিজে ভালো করার আশা, সেই আশারবাণী শোনালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার সিলেট টেস্টে ৭৮ রানে জয় তুলেছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর সংবাদ সম্মেলনে আসেন শান্ত। জানান স্বপ্নের কথা।

টেস্ট দলের পরের সিরিজ অস্ট্রেলিয়ায়। সেখানেও ভালো করার আশা অধিনায়কের। বলেছেন, ‘এখন গুরুত্বপূর্ণ হল, অ্যাওয়ে সিরিজ। আমরা গত চক্রে ভালোই করেছি বিদেশের মাটিতে। এবছর চ্যালেঞ্জিং কিছু সফর আছে। নতুন অভিজ্ঞতা হবে। ভালো খেলতে থাকলে সেখানেও ভালো করব, ইনশাআল্লাহ।’

আত্মবিশ্বাস থাকলেও অ্যাওয়ে সিরিজগুলোতে চ্যালেঞ্জ দেখছেন শান্ত। সেই অনুযায়ী প্রস্তুত হতে চান। বলেছেন, ‘আমরা এই সময়গুলোতে কীভাবে আরেকটু ভালো ক্রিকেট খেলতে পারি। যখন আরও চ্যালেঞ্জের মুখে পড়বো, বিশেষ করে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে, ওই জায়গায় কতটা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারছি সেটা গুরুত্বপূর্ণ। খেলায় হার-জিত থাকবেই, কিন্তু পাঁচদিন কষ্ট করে খেলা, প্রতিপক্ষকে কঠিন সময়ের মধ্যে দিয়ে নেয়া, এই জিনিসগুলো অধিনায়ক হিসেবে চিন্তা করি যে, কীভাবে এই উন্নতিটা হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুলপাকিস্তানবাংলাদেশমুশফিকলিটনলিড স্পোর্টসশান্তসিলেট টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কক্সবাজারে সড়কের পাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা’

পরবর্তী

ছিনতাই চাঁদাবাজি মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স ডিএমপি কমিশনার

পরবর্তী

ছিনতাই চাঁদাবাজি মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স ডিএমপি কমিশনার

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রী

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT