চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে চাপে রেখে প্রথমদিন শেষ করল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাধায় প্রায় সাড়ে চার ঘণ্টা পর শুরু হয় পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রথম টেস্টের প্রথমদিনের খেলা। প্রথম ১০ ওভারের মধ্যে সেরা তিন ব্যাটার হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। চতুর্থ উইকেট জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে তারা, সাইম আইয়ুব ও সৌদ শাকিলের জুটিতে। শেষ বিকেলে উইকেট তুলে আবারও শান মাসুদদের চেপে ধরে বাংলাদেশ।

বুধবার প্রথমদিনের খেলা শেষে ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে পাকিস্তান। ৯১ বলে ৫৭ রানে শাকিল এবং ৩১ বলে ২৪ রানে অপরাজিত আছেন উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

রাওয়ালপিন্ডিতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুর বোলিংয়ে আবদুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজমদের ফিরিয়ে দারুণ সূচনা এনে দেন দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। পরে ৯৮ রানের জুটি গড়ে ধাক্কা সামলান সাইম-শাকিল।

তৃতীয় সেশনের প্রথমদিকে আবারও আঘাত হানেন হাসান মাহমুদ। এবার ডানহাতি পেসার সাজঘরে ফেরান ফিফটি তুলে নেয়া ওপেনার সাইম আইয়ুবকে। ৯৮ বলে ৫৬ রান করার পথে বাঁহাতি ৪টি চার এবং একটি ছক্কা মারেন।

ফিফটি তুলে নিয়েছেন আরেক বাঁহাতি শাকিলও। ৮৩ বলে ফিফটির দেখা পান তিনি, যার মধ্যে চারটি চারের মার রয়েছে। ছয়ে নেমে রিজওয়ান রান পেয়েছেন। শাকিলকে সঙ্গ দিয়ে ৪৪ রানের জুটি গড়েছেন।

বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় সকাল-দুপুর পেরিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা পর বাংলাদেশ সময় বিকেল ৩টায় টস হয়। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

Reneta

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ৩ ওভারে ৩ রানের পর চতুর্থ ওভারে ভাঙে ওপেনিং জুটি। হাসানের করা বলটি ওভারপিচ হয়ে অফস্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। শফিক ব্যাট চালালে গালি অঞ্চলে থাকা জাকির হাসান শূন্যে লাফিয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন। ১৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন স্বাগতিক ওপেনার।

দলীয় ১৪ রানে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফেরান আরেক পেসার শরিফুল ইসলাম। উইকেটের পেছনে থাকা লিটন দাস নেন দুর্দান্ত আরেক ক্যাচ। ১১ বলে ৬ রান করে সাজঘরের পথ ধরেন শান। শরিফুলের পরের ওভারে লিটনের গ্লাভসে ক্যাচ দেন বাবর আজম। তিনি ফেরেন শূন্য রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবাবরবাংলাদেশরাওয়ালপিন্ডিলিড স্পোর্টসশরিফুলশাকিলসাইমহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT