চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের প্রয়োজনে অবদান রাখতে চান অভিষেকের অপেক্ষায় থাকা অমিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ০৫, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চলতি চক্রের অংশ হিসেবে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ঘরের সিরিজে অভিষেকের জন্য ডাক পেয়েছেন দুই ব্যাটার তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। অমিত প্রথমবার জাতীয় দলের সাথে অনুশীলন করেছেন। এরপর অভিব্যক্তি প্রকাশ করেছেন।

প্রথমবার জাতীয় দলের সাথে অনুশীলনের পর অমিত বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, ২০১৯ সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমার অভিষেক হয়। তখন থেকে এপর্যন্ত প্রায় ৬-৭ বছর ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলছি ধারাবাহিকভাবে, ধারাবাহিক পারফর্ম করছি। সেই পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে সুযোগ হয়েছে।’

‘ব্যাপারটি একটু আলাদা, অন্যান্য ক্ষেত্রে দেখা যায় অন্যান্য ড্রেসিংরুমে থেকেছি, কিন্তু জাতীয় দলের ড্রেসিংরুমটা একটু আলাদা। যেটা আমার কাছে একটু অন্যরকম ভালো লাগা।’

প্রিয় খেলোয়াড় নিয়ে সিলেটের তরুণ বললেন, ‘সবসময় বলে আসছি, আমার প্রিয় খেলোয়াড় মুশফিক ভাই, ছোটবেলা থেকে মুশফিক ভাইকে ফলো করি। ব্যক্তিগতভাবে আমার কোন লক্ষ্য নাই। চেষ্টা থাকবে দলের প্রয়োজনে যতটুকু অবদান রাখা যায়।’

ডাচ-বাংলা ব্যাংক দুই ম্যাচের সিরিজে প্রথমটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও পরেরটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু ৮ মে এবং ১৬ মে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিততামিমপাকিস্তানবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT