চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাপটে সিরিজ সমতায় পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান যাত্রা শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি, ৯ উইকেটের বড় জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে পাকিস্তান। পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন হারিস রউফ।

অ্যাডিলেড ওভালে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন রিজওয়ান। নেমে প্রথম থেকেই ধুঁকতে থাকে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অজিরা ৩৫ ওভার খেলে ১৬৩ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন স্টিভেন স্মিথ, ১৯ রানের ইনিংস আসে ওপেনার ম্যাথু শর্টের থেকে, ১৮ করেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।

ডানহাতি পেসার হারিস রউফ ৮ ওভারে ২৯ রানে নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি।

জবাবে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা সাইম আইয়ুব ক্যারিয়ারসেরা ৮২ রানের ইনিংস খেলেছেন। অপর ওপেনার আবদুল্লাহ শফিক খেলেছেন অপরাজিত ৬৪ রানের ইনিংস। বাবর আজমের থেকে আসে ১৫ রান। পাকিস্তান ২৬.৩ ওভার খেলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে। একমাত্র উইকেটটি নেন জাম্পা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াজাম্পাপাকিস্তানরউফলিড স্পোর্টসসাইম
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT