ক্রিকেট

এশিয়া কাপের আগে প্রিয়জন হারালেন রশিদ, পাশে পেলেন পাকিস্তানি ক্রিকেটারদের

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু পাকিস্তানের

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে শোক প্রকাশ ও সমর্থন জানাচ্ছেন অন্য ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয়জন হারানোর শোকের মাঝে পাকিস্তানি ক্রিকেটাররা একে অপরের সঙ্গে সমর্থন ও সহানুভূতি প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রশিদ খানের বড় ভাই হাজি আবদুল হালিম শিনওয়ারি মারা গেছেন আরও সপ্তাহখানেক আগে। শোক সঙ্গী করে এশিয়া কাপ খেলতে এসেছেন আফগান অধিনায়ক। টুর্নামেন্টের আগে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টুয়েন্টি শেষে রশিদের বড় ভাইয়ের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

এর আগে রশিদ খানের ভাই হারানোর খবর অনেক আফগান ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ইব্রাহিম জাদরান লিখেছেন, ‘রশিদ খানের বড় ভাই হাজি আবদুল হালিমের মৃত্যুসংবাদে গভীরভাবে মর্মাহত। বড় ভাই পরিবারের কাছে পিতার মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রশিদ খান ও তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’

আফগানদের সাবেক অধিনায়ক আসগর আফগান শোক প্রকাশ করে লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানতে পারলাম, রশিদ খানের বড় ভাই হাজি আবদুল হালিম শিনওয়ারি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার পরিবারকে ধৈর্য ধরার শক্তি দান করুন। আমিন।’

শারজায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৯ রানে হারিয়েছে পাকিস্তান। এশিয়া কাপের প্রস্তুতির লক্ষ্যে সিরিজটি খেলছে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় আমিরাতের মুখোমুখি হরে রশিদবাহিনী।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপের ১৭তম আসর। আরব আমিরাতের দুটি ভেন্যু- শারজাহ ও দুবাইয়ে হবে টি-টুয়েন্টি সংস্করণের আসরটি।

বিষয়:আফগানিস্তান আরব আমিরাত পাকিস্তান রশিদ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…