চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠের উত্তেজনা গড়াল সমর্থকদের সংঘর্ষে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে লো স্কোরিং ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল আফগানিস্তান। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১১ রান, হাতে ছিল এক উইকেট। ফারুকির হাতে বল তুলে দেন অধিনায়ক নবি। প্রথম দুই বলে লং অফের উপর দিয়ে ছক্কা মারেন নাসিম শাহ। এক উইকেটের নাটকীয় জয় পায় পাকিস্তান। ম্যাচের উত্তেজনার প্রভাব পড়ে গ্যালারিতেও। দুদলের সমর্থকরা রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ম্যাচ শেষে দুদলের খেলোয়াড়দের মধ্যে যখন দুরকম প্রতিক্রিয়া, ব্যস্ততা মাঠ ছাড়ার, তখন আফগান সমর্থকরা পরাজয় মানতে না পেরে শারজাহ স্টেডিয়ামের ক্ষতিসাধন শুরু করে দেয়। উগ্র আচরণের এক পর্যায়ে তারা পাকিস্তানের সমর্থকদের আঘাত করতে শুরু করে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। দেখা যাচ্ছে, উগ্র সমর্থকদের একাংশ গ্যালারির চেয়ার টেনে উপড়ে ফেলছে।

Banglabid

অবশ্য উত্তেজনার শুরুটা মাঠেই হয়েছিল। পাকিস্তানি ব্যাটার আসিফ আলী আউট হওয়ার পর মেজাজ হারিয়ে আফগান পেসার ফরিদ আহমেদকে ব্যাট দিয়ে মারতে যান। কোনোমতে তাদের সামলান আম্পায়ার-সতীর্থরা।

সংঘর্ষের পর পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান থেকে ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য মহসিন দাওয়ার টুইটারে আফগানিস্তান সমর্থকদের আচরণের কারণ হিসেবে অতীতের তিক্ততাকে দায়ী করেছেন। একইসঙ্গে দেশটির ব্যাপারে নীতিগত অবস্থানকেও তিনি সঠিক বলে মনে করছেন না।

‘ক্রিকেট ম্যাচকে কারণ হিসেবে ব্যবহার করে আফগানদের বিরুদ্ধে বর্ণবাদী গালিগালাজ করা চরম নির্লজ্জতা। পাকিস্তানের কয়েক দশকের পুরনো কৌশলগত গভীরতা নীতি এবং আফগানিস্তানে হস্তক্ষেপ করার দুঃসাহস করার কারণেই পাকিস্তানের সঙ্গে আফগানদের সমস্যা রয়েছে। আফগানদের হেয় করার আগে আত্মসমালোচনা করুন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপ ২০২২পাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT