চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম জয়ের খোঁজে পাকিস্তানের চাই ১০৭ রান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটাররা সাক্ষাৎ করছে, ম্যাচের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ১০৭ রান। নির্ধারিত ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছে কানাডা। ফিফটিতে ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেছেন ওপেনার অ্যারন জনসন।

গ্রুপপর্বে প্রথম দুই ম্যাচ হেরে বিশাল চাপে রয়েছে পাকিস্তান। নিজেদের তৃতীয় ম্যাচে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কানাডার বিপক্ষে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বাবর আজম। আমির-শাহিন-রউফদের চাপে বেশি রান তুলতে পারেনি কানাডা।

নাসাউ কাউন্টি স্টেডিয়ামে অন্য দলগুলো ব্যাট করতে ভুগলেও আগে ব্যাট করতে নেমে দারুণ খেলতে থাকে কানাডা। পাওয়ার প্লেতে সাদ বিন জাফরের দল দুই উইকেট হারিয়ে ৩০ রান তোলে। ওপেনার অ্যারন জনসনের ব্যাটে রান আসতে থাকে। এ সময় একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও শাহিন আফ্রিদি।

মধ্যবর্তী ১০ ওভারে আঘাত হানেন পেসার হারিস রউফ। এক ওভারে দুটি উইকেট তুলে নেন তিনি। এ সময় আমির ফিরে এসে আরও একটি উইকেট তুলে নেন। জনসনও ফিফটি তুলে নেন।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছেও হেরেছে বাবরের দল। এ ম্যাচে কানাডার বিপক্ষে জিতলে কাগজে-কলমে সুপার এইটের কিছুটা হলেও আশা থাকবে বাবরদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিরকানাডা২৪জনসনজাফরটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪বাবরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, তারপরে যা ঘটল

আগস্ট ১, ২০২৬

২৭০ মিটার দূরে ফোটন টেলিপোর্ট: ভবিষ্যতের ইন্টারনেটের ঝলক

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে কঠোরভাবে নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের

আগস্ট ১, ২০২৬

পরিষ্কার পরিচ্ছন্নতার খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১, ২০২৬

নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি, পুরোনো দুর্নীতির বাস্তবতা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT