চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের বাড়ির সামনে কাঁদছেন একজন, ছড়িয়ে পড়েছে ভিডিও!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ০৭, মে ২০২৬
বিনোদন
A A

দক্ষিণী অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতির বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়লেন এক অনুরাগী। ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বিজয়ের বাড়ির সামনের সেই ভিডিও ছড়িয়ে পড়তে অনেকে বিস্মিত হয়েছিলেন। তবে জানা গেছে, অভিনেতার জন্য প্রার্থনা করতেই ওই ব্যক্তি উপস্থিত হয়েছিলেন বিজয়ের বাড়ির সামনে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিজয়ের বাড়ির সামনে হাঁটু মুড়ে বসে প্রার্থনা করছেন ওই ভক্ত। প্রার্থনার পরে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বিজয়ের বাড়ির বাইরে কোন পুলিশি নিরাপত্তা না থাকায় ক্ষোভও প্রকাশ করেন ওই ব্যক্তি।

কাঁদতে কাঁদতে বিজয়ের অনুরাগী বলেন , “থালাপতি বিজয় অবশ্যই মুখ্যমন্ত্রী হবেন। সংবাদমাধ্যম যা-ই বলুক না কেন, তিনিই সেই জায়গায় পৌঁছাবেন। যত বাধাই আসুক, তিনি তার মোকাবিলা করে এগিয়ে যাবেন। এত কষ্ট করে এখানে পৌঁছানোর পরে এই ধরনের ঘটনা দেখে খুব কষ্ট হচ্ছে। এখানে একজন পুলিশকর্মীও নেই। কী বলব বুঝতে পারছি না।”

একটি ভিডিওতে দেখা গেছে, বিজয়ের বাড়ির বাইরে থাকা নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছে। খবর, বুধবার পর্যন্ত অভিনেতার বাড়ির সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এর আগে বুধবার রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর–এর সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়। কংগ্রেস তাদের আগের জোটসঙ্গী ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে টিভিকে-কে সমর্থন করার ঘোষণা করার পরেই এই পদক্ষেপ করেন তিনি।

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ২৩৪ আসনের বিধানসভায় ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছে টিভিকে। ফলে ডিএমকে ও এআইএডিএমকে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে নেমে যায়।

Reneta

কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন পেলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক সংখ্যা থেকে এখনও পিছিয়ে রয়েছে বিজয়ের দল। সূত্রের খবর, রাজ্যপাল আরলেকর বিজয়কে ১১৮ জন বিধায়কের সমর্থন প্রমাণ করতে বলেছেন, তারপরই সরকার গঠনের আমন্ত্রণ জানানো হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিভিকেতারকাথালাপতিদক্ষিণী অভিনেতা-রাজনীতিবিদনায়কনির্বাচনবিজয়বিজয় থালাপতিরাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT