দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের মধ্যে অন্যতম একজন সাবেক বিমান বাহিনী প্রধান প্রয়াত এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান। মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইটের নেতৃত্বদানকারী এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে টাঙ্গাইলের পাহাড়কাঞ্চনপুর বিমানঘাঁটির নতুন নামকরণ করা হয়েছে ‘বীর উত্তম সুলতান মাহমুদ বিমানঘাঁটি’। তিনি ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুনের বড় ভাই।






