বাংলাদেশ

পদ্মা সেতু থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা টোল আদায়

পদ্মা সেতুর মূল সেতু ও সড়ক পথের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর মূল সেতু ও সড়ক পথের দৃশ্য, যা বাংলাদেশের বৃহত্তম সেতু ও দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছর ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত সেতু দিয়ে ২ কোটি ৬৮ লক্ষ ৬২ হাজার ৮০৮টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল হিসেবে মোট ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লক্ষ ২৫ হাজার ৫৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আরও জানায়, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দেশের অর্থনীতিতে এক ইতিবাচক ভূমিকা পালন করছে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে মোট ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর, ২৬ জুন ২০২২ তারিখ হতে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

বিষয়:টোল আদায় পদ্মা সেতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…