চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সক্ষমতার এই গর্ব সীমাহীন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:১০ অপরাহ্ণ ২৪, জুন ২০২২
সম্পাদকীয়
A A

নিজেদের টাকায় পদ্মা সেতু বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ। নানা বাধাকে অতিক্রম করে উন্নয়নের অন্যতম মাইলফলক এই পদ্মা সেতু। উত্তাল পদ্মার ওপর নির্মিত হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের সংযোগ। এর মাধ্যমে দেশের সক্ষমতার প্রমাণের পাশাপাশি দেশের আর্থসামাজিক অবস্থার ইতিবাচক অগ্রযাত্রার সূচনা হলো।

৬.১৫ কিলোমিটার এই সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু। দীর্ঘ ১২ কিলোমিটার নদী শাসন এবং দুইপাড়ে ১৪ কিলোমিটার সংযোগ সড়কের মাধ্যমে সেতুর পুরো কর্মযজ্ঞ শেষ হয়েছে। দ্বিতলবিশিষ্ট এই সেতুতে উপরে যানচলাচল করবে আর নীচে থাকবে রেলপথ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সুবিধা বাড়াতে সেতু দিয়ে ওই অঞ্চলে যাবে গ্যাস এবং ফাইবার অপটিকের লাইন।

পদ্মা সেতুর মূল কাজের নির্মাণ শুরু ২০১৪ সালের ২৬ নভেম্বর। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে শেষ হওয়ার কথা ছিল চার বছরে। কিন্তু শেষ পর্যন্ত কাজ সম্পন্ন হতে প্রায় সাড়ে সাত বছর লেগেছে। সেতু প্রকল্পের সবচেয়ে বড় কারিগরি জটিলতা মোকাবিলা করতে হয়েছে পাইলিংয়ে। পরিকল্পনামতো পাইল বসাতে গিয়ে দেখা যায়, নদীর নিচে নরম মাটি। ফলে কাজ বন্ধ করতে হয়েছিল। পাইল বসাতে গিয়ে আধুনিক হ্যামার বা হাতুড়ি ভেঙে গিয়ে কাজ বন্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। ভরা বর্ষায় নদীর পানির স্রোতের বেগ থাকে সেকেন্ডে ৪ দশমিক ৬ মিটার পর্যন্ত। এমন স্রোতে নদীশাসনের কাজ ব্যাহত হয়। সেতুর পিলারের ওপর ক্রেন দিয়ে ৩ হাজার ২০০ টন ওজনের স্টিল বা ইস্পাতের স্প্যান বসানো হয়েছে।

Banglabid

পদ্মা সেতু প্রকল্পে সর্বোচ্চ পাঁচ হাজারের বেশি মানুষ কাজ করেছেন। এর মধ্যে চীনের ৭০০ এবং বাংলাদেশের প্রায় ৪ হাজার মানুষ কাজ করেছেন। ১৬০টির মতো স্থানীয় সহযোগী ঠিকাদার হিসেবে বিভিন্ন উপকরণ সরবরাহ করেছে। করোনা মহামারির কারণে দুই বছর পুরোপুরি বিধিনিষেধে থাকতে হয়। মহামারির সময় প্রকল্প এলাকায় এয়ার বাবল তৈরি করে কাজ করতে হয়েছে। এতোকিছুর পরে স্বপ্নের সেতু এখন গর্বের বাস্তব।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু বিষয়ে বলেছেন, ‘সব ষড়যন্ত্র-প্রতিবন্ধকতা মোকাবিলা করে পদ্মা সেতু নির্মিত হয়েছে। মানুষের শক্তিতে আমি সব সময় বিশ্বাস করি। তারা পাশে দাঁড়িয়েছিলেন বলেই পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’ আর তার হাতেই উদ্বোধন হতে যাচ্ছে এই বহুল কাঙ্খিত সেতুর। পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়ার পরে নানা সঙ্কট-অবিশ্বাসের তীর বিদ্ধ করেছিল দেশের সক্ষমতাকে, কিন্তু নিজেদের অর্থায়নে সেতু হবার পরে বিশ্বের বিভিন্ন দেশ প্রশংসায় ভাসাচ্ছে বাংলাদেশকে। সক্ষমতার এই গর্ব সীমাহীন, এ অর্জনও অতুলনীয়। এই ধারা অব্যাহত রেখে দেশ এগিয়ে যাক, এই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: Padma Bridgeপদ্মা সেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

শাকিরা-পিকের স্বপ্নের সেই বিলাসবহুল বাড়ি যেভাবে ইয়ামালের হল

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলই সম্ভাব্য রাষ্ট্রপতি

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ আমার মায়ের দেশ, তারা সবাই গর্বিত: অ্যাডাম আব্বাস

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT