চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনার গরীবের ডাক্তার খ্যাত ফজলে রাব্বী মিয়া মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৩
জনপদ, পাবনা
A A
প্রয়াত গরীবের ডাক্তার খ্যাত ফজলে রাব্বী মিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনার বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নের বিশিষ্ট সমাজবেক ও গরীবের ডাক্তার হিসেবে খ্যাত বাচ্চু ডাক্তার (ডা. ফজলে রাব্বী মিয়া) গতকাল রাতে রাজধানীর কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর। বার্ধক্যজনিত নানান জটিলতায় বেশ কয়েকদিন তিনি চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে পাবনা জেলায় বেড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকায় তিনি গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। তিনি মৃত্যুকালে ৬ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।

Banglabid

তিনি ১৯৪১ সালে অভিভক্ত বাংলার কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারী পাস করে পাবনার প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পেশা শুরু করেন। গরীব রোগীদের কাছ থেকে কোন টাকা না নিয়ে উল্টো তাদেরকে ওষুধপত্র দিয়ে সাহায্য করতেন বলে এলাকায় তিনি গরীবের ডাক্তার হিসেবে পরিচিত লাভ করেন।

তার সন্তানরা বিদেশ থেকে আসার পর আগামীকাল বাদ জোহর নাটিয়াবাড়ি হাইস্কুল মাঠে নামাজে জানাযা শেষে রাজনারায়নপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গরীবের ডাক্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপুকে লক্ষ্য করে বুবলীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস?

পরবর্তী

পাকিস্তানকে দাপটে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে দাপটে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

সংসদে ডেইরি বোর্ড বিল পাসের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড বিল’ পাস

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT