চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনায় প্রাণ গেল পবিত্রার, অবসাদে সহ-অভিনেতার আত্মহনন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ১৮, মে ২০২৪
বিনোদন
A A

সড়ক দুর্ঘটনায় ক’দিন আগেই সহ-অভিনেত্রী পবিত্রা জয়রামের মৃত্যু হয়। এরপরই অবসাদে ছিলেন কন্নড় অভিনেত্রী চন্দ্রকান্ত। শুক্রবার (১৭ মে) সেই অভিনতাও আত্মহত্যা করেছেন বলে খবর!

তেলঙ্গানার আল্কাপুরে নিজ বাসভবন থেকে উদ্ধার হয়েছে অভিনেতার মরদেহ। পুলিশের বরাতে এমনটাই জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

চন্দ্রকান্তের বাবা পুলিশকে জানান, দুর্ঘটনায় পবিত্রার মৃত্যু মেনে নিয়ে পারেনি তার ছেলে। সেই ঘটনার পর থেকেই অবসাদে ভুগছিলেন চন্দ্রকান্ত। কিন্তু ছেলে যে মনে মনে এমন এক পদক্ষেপ নেওয়ার কথা পরিকল্পনা করছিলেন তা একেবারেই আন্দাজ করতে পারেননি বৃদ্ধ বাবা।

ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতার আচমকা মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় ইন্ডাস্ট্রিতে।

গত ১২ মে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেত্রী পবিত্রা জয়রাম

গত ১২ মে অন্ধ্রপ্রদেশে গাড়ি দুর্ঘটনা প্রাণ হারান অভিনেত্রী পবিত্রা জয়রাম। জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীর গাড়ি ডিভাইডারে ধাক্কা দিয়েছিল। ঠিক সেই সময়ে উল্টো দিক থেকে একটি বাস এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মারা যান পবিত্রা। দুর্ঘটনার দিন পবিত্রার সঙ্গে গাড়িতে ছিলেন তার তুতো বোন অপেক্ষা, চালক শ্রীকান্ত এবং ছিলেন অভিনেতা চন্দ্রকান্তও।

অভিনেত্রীর মৃত্যু হলেও বাকি ৩ জন প্রাণে বেঁচে যান, গুরুতর আহত হন তারা। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতাল থেকে বাড়ি আসার পরেই অবসাদে চলে গিয়েছিলেন চন্দ্রকান্ত।

Reneta

পুলিশকে জানিয়েছেন মৃত অভিনেতার বাবা। পবিত্রা এবং চন্দ্রকান্তের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেই পুলিশের অনুমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কন্নড়টিভিপবিত্রাপবিত্রা জয়রামপ্রেমশ্রীকান্তসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT