চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে সেরা ছবির পুরস্কার জিতলো ‘পায়ের তলায় মাটি নাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২২
বিনোদন
A A

৫ম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নাই’।

নেপাল চলচ্চিত্র ও সাংস্কৃতিক একাডেমি এবং নেপাল সরকারের চলচ্চিত্র উন্নয়ন বোর্ড-এর যৌথ আয়োজনে মার্চের ৩১ তারিখে কাঠমান্ডুতে শুরু হয় ‘নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৫ম আসর। এই উৎসবে সেরা পূর্ণদৈঘ‌্য চলচ্চিত্র ক‌্যাটাগরিতে ‘গৌতম বুদ্ধ অ‌্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশের তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত এবং আবু শাহেদ ইমন প্রযোজিত ‘পায়ের তলায় মাটি নাই’ চলচ্চিত্রটি।

৪ এপ্রিল উৎসবের সমাপনী দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে নির্বাচিত হওয়া মোট ১৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতে নিয়েছে বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নাই’।

বক্সঅফিস নিবেদিত এবং গল্প রাজ্য ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত বহুল আলোচিত ‘পায়ের তলায় মাটি নাই’-এর সহযোগিতায় আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্স-এর তাহরিমা খান।

প্রযোজক আবু শাহেদ ইমন প্রতিক্রিয়ায় জানান, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাত্রা শুরু করা ছবিটি ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। বিশেষ সমালোচক পুরস্কার পেয়েছে শ্রীলঙ্কার জাফনা চলচ্চিত্র উৎসবে। অংশ নিয়েছে ভারতের গোয়ায় অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। কিন্তু কোনো একটি চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করে সেরা ছবির পুরস্কার অর্জন এই প্রথম। ফলে বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।

তিনি আরও বলেন, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই বছর যে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়েছে এবং যারা আয়োজনে জড়িত ছিলেন তারা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন এবং আমাদের এই চলচ্চিত্রটিতে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কারের ঘোষণা দিয়েছেন যেটি বাংলাদেশের নবীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি উৎসাহব্যঞ্জক ঘটনা।

Reneta

ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মন্ওয়ার, প্রিয়াম অর্চিসহ আরো এক ঝাঁক প্রতিভাবান শিল্পী ও কলাকুশলী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবু শাহেদ ইমনইমপ্রেসগল্পরাজ্যগৌতম বুদ্ধচ্যানেল আইদীপান্বিতা মার্টিনপায়ের তলায় মাটি নাইপ্রিয়াম অর্চিমোস্তফা মন্ওয়ারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT