চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। ২০২৭-২০৩১ সালের সম্প্রচার স্বত্বের চক্রে এটি কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে। মূলত এর মাধ্যমে এশিয়ায় ফুটবল ভক্তদের আরও কাছাকাছি পৌঁছানো এবং আয় বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।

উয়েফা এবং ইউরোপীয় ফুটবল ক্লাবগুলোর যৌথ উদ্যোগে গঠিত ‘ইউসিথ্রি’ এই প্রকল্পটি পরিচালনা করবে। উয়েফার এই নতুন স্ট্রিমিং সার্ভিসের প্রাথমিক কেন্দ্র হতে পারে ভারত বা ইন্দোনেশিয়ার মতো বিশাল ফুটবল ভক্তের বাজার। ইংলিশ প্রিমিয়ার লিগ যেমন সিঙ্গাপুরে তাদের নিজস্ব অ্যাপ ‘প্রেমফ্লিক্স’ চালু করার পথে হাঁটছে, উয়েফাও সেই একই কৌশলে এশীয় ভক্তদের সম্পৃক্ততা ও বাণিজ্যিক মুনাফা নিশ্চিত করতে চায়।

ফুটবল বিশ্বে ব্যাপক শোরগোল তোলা ‘ইউরোপীয় সুপার লিগ’ প্রকল্পটির চূড়ান্ত ইতি টানতে উয়েফা ও রিয়াল মাদ্রিদের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছিল। চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভক্তদের ফুটবল দেখার অভিজ্ঞতা উন্নত করা। বিশ্লেষকদের মতে, উয়েফার নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর এই নমনীয় মনোভাবই রিয়াল মাদ্রিদকে সুপার লিগের ধারণা থেকে সরে আসতে প্রভাবিত করেছে। এর ফলে সুপার লিগ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বে একই দেশের দলগুলো একে অপরের মুখোমুখি না হওয়ার নিয়মটি বহাল রেখেছে উয়েফা। বেশ কিছু বড় ক্লাব এই নিয়ম বাতিলের দাবি জানিয়েছিল। তাদের যুক্তি ছিল, বর্তমান নিয়মে প্রিমিয়ার লিগের দলগুলো বাড়তি সুবিধা পায়। তবে ক্লাবগুলোর সেই দাবি আপাতত নাকচ করে দিয়েছে উয়েফা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রুপপর্বে একই দেশের ক্লাবগুলো একে অপরের বিপক্ষে খেলবে না। তবে রাউন্ড অফ সিক্সটিন থেকে একই দেশের দলগুলোর মুখোমুখি লড়াইয়ের ওপর কোনো বাধা থাকবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাচ্যাম্পিয়ন্স লিগনিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্মলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT