জনপদ

নির্বাচন শান্তিপূর্ণ করতে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়, সেই লক্ষ্যে সবধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড-এর জন্য যে পরিমান আইনশৃঙ্খলা বাহিনী আগের নির্বাচনগুলোতে দেয়া হয়েছিল, এবার তার চেয়ে আরও অনেক বেশি দেয়া হবে। নির্বাচন নির্ভর করে জনগণের ওপরে, যারা ভোটার তাদের ওপর। ভোটাররা যখন স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করতে যাবে, সেসময় তাদেরকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবারই সহযোগিতায় একটা নির্বাচন। এরপর সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এসময় সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রেখে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা।

যদি স্বরাষ্ট্র উপদেষ্টার কোন আত্মীয় স্বজন বা তিনি নিজেও কোন অনিয়ম করেন তা লেখার আহ্বান জানান তিনি।

এর আগে উপদেষ্টা নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন। এসময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ জাহাঙ্গীর আলম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…