চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে তিন প্রস্তাব বিবেচনা করছেন ডেম্বেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ২৩, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

উসমানে ডেম্বেলে বার্সেলোনায় থাকতে চান, কোচ জাভি হার্নান্দেজও চান থাকুক। সমস্যা বেতন এবং চুক্তির দাবি-দাওয়ার জায়গায়। শেষপর্যন্ত এমন অবস্থা দাঁড়িয়েছে, ফ্রেঞ্চম্যান হয়ত ফ্রি এজেন্টে অন্য ক্লাবেই ভবিষ্যৎ বেছে নেবেন।

ন্যু ক্যাম্পে ফরাসি বিশ্বকাপজয়ীর খারাপ সময় গেলেও তাকে টানতে মুখিয়ে আছে বায়ার্ন মিউনিখ থেকে চেলসি হয়ে পিএসজি। তারকা ফরোয়ার্ডকে নিজেদের ডেরায় টানতে সবচেয়ে এগিয়ে থমাস টুখেলের ব্লুজ ক্লাব। বার্সায় চুক্তি বর্ধিত না হলে এই তিন ক্লাবের কোনো একটিকে বেছে নেবেন ডেম্বেলে।

আসছে সপ্তাহে কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ডেম্বেলের। চুক্তি বাড়ানোর একটি প্রস্তাবও পেয়েছেন তিনি। সেই চুক্তি ইস্যুতে এখনও কোনো কথা বলেননি, ক্লাবও ফিরতি যোগাযোগ করেনি। বার্সায় তাই ডেম্বেলের ভবিষ্যৎ পুরোই অনিশ্চিত।

বিনামূল্যে স্প্যানিশ ডেরা থেকে প্রিমিয়ার লিগে ফরাসি ফরোয়ার্ডকে টানতে মুখিয়ে চেলসি। নতুন মালিকের অধীনে বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক শিষ্যকে রাখতে চাচ্ছেন জার্মান কোচ টুখেল। ম্যানসিটির রাহিম স্টার্লিংকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে রেখে ফ্রেঞ্চম্যানকে আরও উপরে খেলাতে চাচ্ছেন।

বার্সা ছেড়ে দিলে বা ডেম্বেলেকে ধরে রাখতে না পারলে সবচেয়ে এগিয়ে থাকবে চেলসিই। তাকে নিয়ে আগ্রহের কমতি নেই কাইলিয়ান এমবাপের পিএসজিরও। ইতিমধ্যে তার এজেন্টের কাছে প্রস্তাবও পাঠিয়েছে প্যারিসের ক্লাবটি।

বায়ার্ন মিউনিখের আগ্রহ কমে গেলেও বুন্দেসলিগা ক্লাবটির সংক্ষিপ্ত তালিকায় এখনও ডেম্বেলে আছেন। পোলিশ তারকা লেভান্ডোভস্কি গ্রীষ্মে ক্লাব ছাড়লে তার বদলি হিসেবে ফ্রেঞ্চম্যানে চোখ রাখছে জার্মান চ্যাম্পিয়ন ক্লাবটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিজাভিটুখেলডেম্বেলেবায়ার্নবার্সাবুন্দেসলিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT