জনপদ

বিচার বিভাগের কাজে বুঝা যাবে আমাদের পদক্ষেপ: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন, আশেপাশে আইনজীবী ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, আশেপাশে আইনজীবী ও কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিচার বিভাগের কাজ-কর্মের মধ্যে দিয়েই জনগণ বুঝতে পারবে আমাদের পদক্ষেপ। বিচার বিভাগের স্বাধীনতা, নিরেপক্ষতা ও চিহ্নিত সন্ত্রাসীদের জামিনের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (১২ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরের প্রয়াত রনদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধান বিচারপতি।

এসময় তিনি বলেন, এই পরিবারের সাথে আমাদের অনেক পুরোনো সম্পর্ক। এখন উৎসবের সময় যাচ্ছে। তাদের সাথে সামিল হতে পারাই আমাদের সৌভাগ্য। এর আগে তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে গার্ড অনার প্রদান করা হয়। পরে রনদা সাহার বাড়ীর পূজা মণ্ডপ পরিদর্শন ও দর্শনার্থীদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন প্রধান বিচারপতি।

এসময় সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু প্রমুখ।

 

বিষয়:টাঙ্গাইল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…