আন্তর্জাতিক

আমাদের জনগণ ঐতিহাসিক সীমানার জন্য লড়াই করছে: পুতিন

রাশিয়ার সমর্থনে বিশাল জনসমাবেশ, হাজার হাজার মানুষ অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাবেশে রাশিয়ার পতাকা ও ব্যানার দেখা যাচ্ছে, হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে পতাকা ওড়ানো হাজারো জনতার সামনে পিতৃভূমি দিবসের ভাষণ দেন। সমবেত সামরিক কর্মীদের সামনে পুতিন বলেন: আমাদের জনগণ ঐতিহাসিক সীমানার জন্য লড়াই করছে।

রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ২৩ ফেব্রুয়ারি পুরুষ দিবসে দেশটিতে ছুটির কথা উল্লেখ করে বলেন, “আমরা আজ পিতৃভূমি দিবসের প্রাক্কালে মিলিত হয়েছি। এই দিনটি শক্তিশালী ও বিশাল, আমি বলব রহস্যময় এবং পবিত্র।”

তিনি বলেন, “আমরা এখানে একত্রিত হয়েছি একটি উৎসব অনুষ্ঠানের জন্য, কিন্তু আমি জানি ঠিক এই মুহূর্তে আমরা আমাদের জনগণের জন্য একটি ঐতিহাসিক সীমান্ত যুদ্ধ লড়ছি।”

পুতিন বলেন, “এই যুদ্ধ সেই সাহসী যোদ্ধাদের দ্বারা পরিচালিত হচ্ছে যারা এখন আমাদের পাশে দাঁড়িয়ে আছেন। তারা বীরত্ব ও সাহসিকতার সাথে লড়াই করেছেন। আমরা তাদের জন্য গর্বিত। তাই তাদের সম্মানে তিনটি চিয়ার্স!”

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ক্রেমলিন নেতা মূলত ইউক্রেনে তার বিপর্যয়কর সামরিক অভিযানের জন্য জনসমর্থন জোগাড় করার লক্ষ্যে এই সমাবেশে সভাপতিত্ব করেন। ইউক্রেনের যে অংশগুলি রাশিয়া সংযুক্ত করার চেষ্টা করেছে বিভ্রান্তিকর প্রচারনার জন্য রাশিয়ান সেনাবাহিনী তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

পুতিন জনতার উদ্দেশে আরও বলেন, “আমাদের হৃদয়ে, মাতৃভূমি এবং পরিবার একই। এখানে দাঁড়িয়ে থাকা সৈনিকরা সবচেয়ে পবিত্র তাদের পরিবার এবং মাতৃভূমিকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।”

এসময় নানা আয়োজন ও কনসার্ট এর মাধ্যমে রাশিয়ানরা তাদের পিতৃভূমি দিবস উদযাপন করে।

বিষয়:ইউক্রেন ইউক্রেন যুদ্ধ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ভ্লাদিমির পুতিন রাশিয়া লুঝনিকি স্টেডিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…