চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পগুরুর ৯০ বছর, চ্যানেল আইয়ে ‘আমাদের মুস্তাফা মনোয়ার’

১ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় চ্যানেল আইয়ে ‘আমাদের মুস্তাফা মনোয়ার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৫
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে শিল্পগুরুর ৯০ বছর উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রশিল্পে স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্‍ শিক্ষক হিসেবে অগ্রগণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশের কিংবদন্তি এই শিল্পীর ৯০ তম জন্মদিন।

বিশেষ এই দিনে তাঁকে নিয়ে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘আমাদের মুস্তাফা মনোয়ার’। অনন্যা রুমার নির্মাণ ও প্রযোজনায় ১ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় চ্যানেল আইয়ের পর্দায় দর্শক অনুষ্ঠানটি দেখতে পারবেন।

শিল্পগুরুর ৯০ বছর উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ
চ্যানেল আইতে ১ সেপ্টেম্বর ‘আমাদের মুস্তাফা মনোয়ার’

প্রতি বছরের ১ সেপ্টেম্বর চ্যানেল আইয়ের তারকা কথন সহ বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন মুস্তাফা মনোয়ার। লাল গালিচা পেতে অভ্যর্থনা জানানোসহ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন পাপেট শো-এর অন্যতম এই কারিগর। কিন্তু ৯০তম জন্মদিন ঘিরে তাকে নিয়ে চ্যানেল আই আয়োজন করেছে ভিন্নধর্মী এই অনুষ্ঠান।

‘আমাদের মুস্তাফা মনোয়ার’-এর অনুষ্ঠান প্রমোতে ৯০ বছর বয়সেও প্রাণবন্ত মুস্তাফা মনোয়ারকেই দেখা গেছে। তারসঙ্গে এসময় আড্ডায় মেতে থাকতে দেখা গেছে কিংবদিন্ত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং নির্মাতা, অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেনকে।

নব্বইতম জন্মদিনের কেক কাটছেন মুস্তাফা মনোয়ার

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈত্রিক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তার বাবা প্রয়াত কবি গোলাম মোস্তফা এবং মায়ের নাম জমিলা খাতুন।

১৯৫৯ সালে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম হন তিনি। কলকাতা থেকে দেশে আসার পর শিল্পাচার্য জয়নুলের পরামর্শে আর্ট কলেজে পড়ানোর দায়িত্ব নিলেও শেষ পর্যন্ত সেটা ছেড়ে তিনি যোগ দেন বর্তমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। তার পেছনের কারণ জানিয়ে মুস্তাফা মনোয়ার বছর ছয়েক আগে চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে বলেছিলেন, “পাকিস্তানিদের প্রতি কিছুটা ক্ষোভ থেকেই ইচ্ছে করে টেলিভিশনে যোগ দিয়েছিলাম।”

শিল্পগুরু মুস্তাফা মনোয়ারের ৯০তম জন্মদিন উদযাপন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ
চ্যানেল আই স্টুডিওতে মুস্তাফা মনোয়ার | পুরনো ছবি
Reneta

বাচ্চাদের মনে যেন পাকিস্তানিদের নিষেধ বারণ বা কুপ্রভাব না পড়ে সেজন্য ছোটদেরকেই টার্গেট করেন মুস্তাফা মনোয়ার। তারা যেন পাকিস্তানিদের অমূলক কথা বিশ্বাস না করে সত্য ও সুন্দরের প্রতি সজাগ থাকতে পারে সেজন্য ‘নতুন কুড়ি’ কিংবা ‘পাপেট শো’-এর মতো অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্যা রুমাআফজাল হোসেনচিত্রশিল্পীচিত্রশিল্পী মনিরুলচ্যানেল আইনতুন কুঁড়িপাপেট শিল্পীবিটিভিমনিরুল ইসলামমুস্তাফা মনোয়ারলিড বিনোদনশিল্প গুরুশিল্পগুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’, আর্টসেল-শিরোনামহীনসহ যারা গাইবেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‘এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত গণতন্ত্র ও সংসদই হওয়া উচিত রাজনীতির কেন্দ্রবিন্দু’

আগস্ট ৩, ২০২৬
ছবি: বিডিআরসিএস-আইএফআরসি জরিপ।

হামে আক্রান্ত ১০ পরিবারের ৯টিই চিকিৎসার খরচ মেটাতে নিয়েছে ঋণ: জরিপ

আগস্ট ৩, ২০২৬

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT