চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের স্বাধীনতা কারও দয়ার দান নয়: বাহাউদ্দিন নাছিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৪
রাজনীতি
A A

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন,আমাদের মহান স্বাধীনতা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি। এটি কারও দয়ার দান নয়। কোন সামরিকজান্তার ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা অর্জিত হয়নি।

সোমবার ২৫ মার্চ সকালে রাজধানীর মতিঝিল স্কুল এন্ড কলেজের উদ্যেগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, নিরস্ত্র বাঙালির উপর ২৫ মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। তারা ছাত্র-ছাত্রী যুবক-যুবতী কাউকে ছাড়েনি। নির্মমভাবে সবাইকে হত্যা করেছে। তারা রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালায়। তাদের লক্ষ্য ছিল একটাই দেশকে ধ্বংস করে দেয়া। পাকিস্তানিদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির পিতার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে কাটিয়েছেন। তিনি বার বার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন।তাকে ফাঁসির কাষ্ঠে দাঁড়াবার ব্যবস্থা করা হয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান কারাগারে তাকে ফাঁসির আদেশ দেয়া হয়েছিল এবং কারাগারের পাশে তার জন্য কবর খোঁড়া হয়। বলা হয়েছিল এই কবরেই তাকে সমাহিত করা হবে। পাকিস্তানি অফিসাররা তাকে যখন জিজ্ঞেস করেছিলো, আপনি কি বাংলাদেশের স্বাধীনতা চান নাকি বাঁচতে চান, তিনি সেদিন শাসক গোষ্ঠীর সাথে আপস করেননি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT