রাজনীতি

দেশ পুনর্গঠনই আমাদের লক্ষ্য: তারেক রহমান

দেশ পুনর্গঠনই আমাদের লক্ষ্য: তারেক রহমান

ছবি: পল্লবী লাল মাঠে আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে পুনর্গঠন আর মানুষের ভাগ্য উন্নয়নই আমাদের লক্ষ্য।

রোববার ৮ ফেব্রুয়ারি ঢাকা-১৬ আসনে পল্লবী লাল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই এলাকায় আমার জন্ম। আপনারা ধানের শীষে ভোট দিবেন।

তিনি আরও বলেন, আমি এবং আমার দল জয়ী হলে এই রাজধানীকে একটি নিরাপদ শহর হিসেবে তৈরি করবো। এই এলাকার উন্নয়নে সবকিছু করবো। আপনারা ধানের শীষে ভোট দিয়ে এই এলাকার উন্নয়নের সুযোগ তৈরি করে দেবেন।

ছবি: পল্লবী লাল মাঠে আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বলেন, নারীর ক্ষমতায়ন ও নারীদের স্বাবলম্বী করতে আমরা ফ্যামিলি কার্ড দিব। কৃষক ভাল থাকলে দেশ ভাল থাকবে। তাই কৃষক কার্ড দিব।

দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতা গুম -খুন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২৪ গণঅভ্যুত্থানেও অনেকে প্রাণ দিয়েছেন। যেই অধিকারের জন্য তাদের এত আত্মত্যাগ সেই নির্বাচন সামনে। ১২ তারিখের নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে।

ছবি: পল্লবী লাল মাঠে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় মানুষের ঢল।

বিএনপির চেয়্যারম্যান বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। এবার সময় এসেছে মানুষের ভাগ্য উন্নয়নের। ১২ তারিখে আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, কাকে দেশ পরিচালনার দায়িত্ব দিব।

তিনি জানান, আমরা কর্মপরিকল্পনা দিয়েছি। কোন গীবত করলে মানুষের লাভ হবেনা।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নির্বাচনী জনসভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…